Skip to main content

Posts

Showing posts from 2020

স্বয়ম্বরা

"রাজকন্যার ভাগ্যরেখা সন্ধ্যাতারার মতো। নিজগুণে উজ্জল এবং ভাস্বর। কিন্তু সতত একাকী।" এ কথা রাজজ্যোতিষী বলিয়াছিলেন। আজ হইতে একবিংশ বৎসর পূর্বে। জন্মাবধি রাজকন্যা ওজস্বিনী সে গল্প শুনিয়াছে। অথচ রাজকন্যা কখনও একা থাকে নাই। তাহার জীবনে বহু বন্ধু আসিয়াছে, আসিয়াছে অসংখ্য সহচরী। তা ব্যতীত মাতৃহীন এই কন্যাটিকে পিতা তো বটেই, অন্যান্য সকল পরিজন― এমনকি প্রজারাও অন্তর হইতে ভালোবাসে। যদিও গতকাল তাহার স্বয়ম্বরে আগত শতাধিক রাজন্য বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাওয়ার পর, সেই ভবিষ্যদ্বাণী অনেকের স্মৃতিতে পুনরায় আঘাত হানিয়াছে, একথা ওজস্বিনী অনুমান করে। সে জানে যে মহারাজার একমাত্র কন্যা হিসাবে রাজ্যের উত্তরাধিকার তাহার হইলেও, রাজ্যবাসী এখনও নারীকে তাহাদের সর্বাধিপতি মানিয়া নিতে প্রস্তুত নহে। ওজস্বিনী প্রাসাদ ছাড়িয়া উত্তরাভিমুখে যাইতেছে। শিকারের উদ্যান শেষ হইয়া অনতিগভীর স্রোতস্বিনীর ওইপারে, প্রান্তরের সীমানায় যে পর্ণকুটিরখানি, সেই তাহার গন্তব্য। রাত্রির মধ্যযামে নিশ্চুপ চরাচর মাঝে হ্রেষাধ্বনি শুনিয়াই পর্ণিকা বুঝিল আগন্তুকের পরিচয়। সে হস্তে প্রদীপ লইয়া কুটিরের বাহিরে আসিল। তাহার স্মিতহাস চ...

বেড়াল

বাড়ি থেকে বেরনোর সময় তিতির লক্ষ করল, 'মিষ্টার ক‍্যাটলিং' একদৃষ্টে ওকে আজও দেখছে গত তিন দিনের মতো এবং তিতির জানে আজও রাতে ওর বাড়ি ফেরা হবে না, গত তিন দিনের মতো। ফুলো ফুলো চেহারা, পাঁশুটে রং, ছোটখাটো বেড়াল একটা। রান্নাঘরের দেওয়ালের নীচে যে চিলতে জমিটা আছে, সেখানে গতবছর লন বসিয়েছিল সে। এখন তার উপরে গুলঞ্চ, সর্পগন্ধা, নয়নতারা, আরো কয়েকটা নাম না জানা পাতাবাহার গজিয়ে বেশ ঝুপসো দেখতে হয়েছে। ওখানেই থাকে নিশ্চয়, ওকে দেখে বেরিয়ে এসেছে বাইরে। সামনে এঁটোকাঁটা পড়ে, তবু ভ্রূক্ষেপ নেই, ঠায় তাকিয়ে আছে তিতিরের দিকে। কিন্তু অতটুকুই, ওর চেয়ে বেশি এগিয়ে আসার সাহস নেই। ঠিক অতনুর মতো! মিডিয়া সেক্টরে ছাঁটাই হচ্ছে শুনে কপি এডিটের পাশাপাশি তিতির স্বেচ্ছায় বাড়তি দায়িত্ব নিয়েছিল প্রিন্ট সুপারভিশন করবার। রাত এগারোটা পার হলে পুরো বিল্ডিংয়ে মানুষ কমে যায়, আর নারী সে একাই। তখন থেকে পুরুষের হরমোনতাড়িত দৃষ্টি তার জামা, জিন্স, কুর্তি, সালোয়ারের উপর দাগ কাটে। প্ল্যান্ট ইনচার্জ রাজেশ অকারণে ডেকে পাঠায় নিজের কেবিনে। নানা অছিলায় হাত দিতে চায় গায়ে। ঠিক যেন বেড়াল। কাছে আসবে, ঘুরঘুর করবে, তার বেশি মুরোদ...

Sonchiriya Movie Review

Fascinating how the word 'Baaghi' literally translated as 'rebel', is so often been synonymous to robbers, specifically the ones reigning the heartland of India close to half a century back. Could it have been one of the thoughts on Abhishek Chaubey's mind while writing this brilliant story premised at ravines of Chambal river? Then perhaps that would explain why early on in the film he has placed a lingering question, "Baaghi ka dharam kya hai?" The 'Dharam' referred to here is not obvious religion but is a mix of duty and code by which they must conduct their lives. Gang leader Maan Singh alias Dadda, played magnificently by who else but Manoj Bajpayee, probably knows the answer and hence barges into a wedding despite being aware that it is a trap set in by police and eventually gets himself killed. His real intention unfolds later just like subjects such as patriarchy, casteism, gender issues and the utter morbid state of rural India...

বিপিনবাবুর বিপদ ― প্রিয় অংশ

গল্পের মধ্যে জীবনের অন্যতম মূল্যবোধগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলে সবসময় যে গল্পটা ভালোভাবে বলা যায়, তা ঠিক নয়। তবু ছোটদের গল্পে এই প্রবণতা অধিকাংশ বাঙালী লেখকেরই। আশাপূর্ণা বা সঞ্জীবের মতন কিংবদন্তী সেই থেকে বেরোতে পারেননি। শীর্ষেন্দুও না। এখন পড়লে বুঝতে পারি অদ্ভুতুড়ে সিরিজের অনেক গল্পেই, মজার উপর সিরিয়াস জীবনবোধ এসে চেপে ধরেছে। তা সত্ত্বেও প্রায় সব গল্পই যে প্রথম শ্রেণীর সেটা অতি অবিশ্যি। সেই সিরিজেরই একখানা অপেক্ষাকৃত কম নামকরা গপ্প 'বিপিনবাবুর বিপদ'। সেটা থেকে প্রিয় অংশটা তুলে দিলাম। একজন চরম কঞ্জুস, দুজন বলশালী গুন্ডা, এক মিচকে ভুত আর একজন প্রতিভাবান চোর একজায়গায় জড়ো হয় সাতরাজার ধন খুঁজতে। তারপর কী ঘটে সেটাই এই গল্পে আমার প্রিয়তম অংশ। ইংরেজিতে বললে এই ক্লাইম্যাক্স আমার কাছে 'আনকল্ড', বেশ অপ্রত্যাশিত, গল্পের স্বাভাবিক মোচড় নয় বুঝতে পারি! অথচ ব্যাপার হল গিয়ে পড়তে গিয়ে একবারের জন্যও নীতিশিক্ষা বলে মনে হয় না। ★★★★★ "তা ভজনবাবু, মোহর আর হিরেগুলো কয়েকখানা একটু বাইরে নিয়ে গিয়ে রোদের আলোয় দেখি!” ভজনবাবু চিন্তিত মুখে বললেন, “দেখবে? তা দ্যাখো। তোমারই সব জিনিস, য...

অ্যাকাডেমির এককাহন

সিনেমা নিয়ে লেখালেখি ছেড়েই দিয়েছি প্রায়। তবু মাঝেমধ্যে পুরনো অভ্যেস চাড়া দেয় আর কী। বিশেষ করে গত বছর অর্থাৎ ২০১৯ এর বিদেশি, প্রধানত হলিউড, ব্রিটিশ এবং কোরিয়ান সিনেমা দেখে মনে হয়েছে এই একটা বছর ফিল্মের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। চিত্রনাট্য এবং নির্দেশনার দিগন্ত ভেঙেচুরে দিয়েছে জোকার বা প্যারাসাইট এবং অন্য সব সিনেমাগুলো। তাই না লিখে উপায় ছিল না। আর অস্কারের চেয়ে ভালো আলোচনার অবসর আর কীই বা হতে পারে। বলে রাখি, 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' বা অস্কারই বিদেশি সিনেমার একমাত্র মাপকাঠি তা আমি মনে করি না। শুধু হলিউড ধরলেও 'স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড' বা 'সানড্যান্স' রয়েছে, বাইরে 'ভেনিস চলচ্চিত্র উৎসব' নিদেনপক্ষে 'বাফটা' আছে, যেগুলোর সম্মান অত্যন্ত তাৎপর্যপূর্ন― কিছুক্ষেত্রে অস্কারের তুলনায় বেশিই। তা সত্ত্বেও অ্যাকাডেমির যে আকর্ষণ সেটা আমজনতা থেকে রূপালী পর্দার তারকা কেউই অস্বীকার করতে পারে না। সাম্প্রতিককালে অস্কারের মনোনয়ন থেকে প্রাপক বাছাইয়ের পদ্ধতিটাও, অনেক বিতর্ক সামলে বেশ কিছুটা পাল্টেছে। প্রতিটি বিভাগের জন্য আলাদা বিচারকগোষ্ঠী তো ছিলই; ক্ষেত্রবি...

★★★ উপহার ★★★

 নীল রং তার ভীষণ প্রিয়। তার প্রিয় বাইসাইকলটা আসমানি। তার স্কুলব্যাগ নেভি ব্লু। প্রিয় নেলকলর তুঁত। তার টেবিলের ল্যাম্পশেড আকাশী। এছাড়াও তার মোবাইলের কভার চন্দ্রালোকিত নীল। গেল বার ক্রিসমাসের ছুটিতে মা'র সাথে বেড়াতে গিয়ে সেন্ট-মালোর সৈকত থেকে কুড়িয়ে এনেছিল সাতখানা নুড়িপাথর। তার সবকটাই নানান ধরণের নীল। তার চারটে ব্রা আছে নীল, তিনটে স্কার্ফ, দুটো ডেনিম কেপ্রি। একটা গগলস যাকে বলে ঘনশ্যাম আর একটা নীল পাথর বসানো নেকলেস। আজ থেকে প্রায় বারো বছর আগে বাবা ওকে প্রমিস করেছিল আগামী জন্মদিনে একটা নীলা উপহার দেবে। তার ছ'মাসের মাথায় ওর বাবা ওদের ছেড়ে চলে যায়। কথা রাখেনি আর কখনো ফিরেও আসেনি। আর এবার তার সতেরোর জন্মদিনে মা দিয়েছে এই নেকলেসটা। প্রতিপদের চাঁদ যেমনি ঠিক তেমনি আকারে ছোট ছোট সাদা পাথর সাজিয়ে মেটালিক থ্রেড দিয়ে বোনা। ঠিক তার মধ্যিখানে একখানা নীল পূর্ণিমা। গাঢ় নিরেট রং কিন্তু একটা স্নিগ্ধ আলো জ্যোৎস্নার মত স্বচ্ছন্দে লেগে আছে !  মা ওকে এই হারটা দেবার পর থেকেই আজুরিন বায়না শুরু করেছে তার একটা ম্যাচিং রিং চাই। কিন্তু সেটা জোগাড় করা অসম্ভব না হলেও দুঃসাধ্য অবশ্যই। ঐ নেকলেস পাওয়ার জন্য তো ...

সকালের জন্ম

'সকাল' জন্ম নেয় সূর্যের কোল থেকে সে তো আমরা জানিই, তাই না! আর আমরা এও জানি যে, সেই সকাল হাঁটি হাঁটি পা পা করে বড় হয় সব্জিওয়ালার ঝুড়িতে, রাজমিস্ত্রির মশলা মাখতে মাখতে অথবা পার্কের বেঞ্চিতে জগিংয়ের ফাঁকে চুটকি আমুদে গল্পে। তারপর একফাঁকে পাশের ফ্ল্যাটের চোখ গোলগোল ছেলেটার মতন অথবা মেজবৌদির ডানপিটে পুচকিটার মতন হটাৎ করেই সে হাঁটতে শিখে যাবে। হাঁটবে রান্নার দিদির ভাতের ফ্যান গালতে গিয়ে। ছুটবে চাষীর আলে জল দিতে দিতে। দৌড়বে আপিসের জুতোর মসমস আওয়াজ করে। সকালের বয়স বাড়লেই আমরা তাকে 'বেলা' বলে ডাকব। যেমনি পুচকেরা হয়ে যায় 'ঋতুপর্ণা' অথবা 'ঋত্বিক'। যদিও আমার বায়োলজিক্যাল ক্লক অনুসারে, ভোর পাঁচটা একটা মেরিডিয়ান, আক্ষরিক অর্থেই ঘুমের মাঝখান বলা চলে। তবু ভোরবেলা উঠে পড়লে আর চারদিকে চেয়ে দেখলে ছেড়ে আসা ঘুমের জন্যে মনখারাপ করে দাঁত খিঁচিয়ে বসে থাকা আমার ধাতে সয় না। বরং মনটা ভাল হয়ে যায় এই ভেবে যে একটা সকাল হয়ত উল্টে দেবে কালকের সব বেঠিকগুলো। হয়ত সত্যিই একদিন সব দাঙ্গা থেমে যাবে জাস্ট সূর্য উঠলেই। একদিন কেমো নিতে যাওয়া প্রতিটা মানুষ কাজে যোগ দেবে সকাল হলে। একদ...

স্টিফেন উইলিয়াম হকিং

স্টিফেন হকিং আমার সিলেবাসে ছিলেন না। স্টিফেন হকিং আমার রোজকার কোড করাতে কোনভাবে সাহায্য করেন নি।  তবু খবর আর তাঁর নিজের লেখা কয়েকটি বই পড়ে আমি এটুকু অন্তত বুঝেছিলাম, অনন্ত মহাবিশ্বের রহস্যভেদ করা মানবসভ্যতার জন্য কেন জরুরী। বুঝেছিলাম, গোমূত্র ক্যানসার নিরাময় করে না বোরখা, এই বিবাদ থেকে ভবিষ্যৎ পৃথিবীটা মুক্ত হওয়া দরকার কী কারণে।  আমাদের অস্তিত্বের কারণই আমাদের সভ্যতা বাঁচিয়ে রাখতে সাহায্য করবে, এই কথাটা বিশ্বাস করতে করতেই বেঁচে ছিলেন স্টিফেন হকিং। কিন্তু এই সভ্যতা সেটা বোঝেনি, তিনি জানতেন। তাই হয়ত আগামী শতবর্ষের মধ্যেই প্রকৃতির প্রলয় অনুমান করতেন ইদানীং।  কেন জানিনা আজকাল ভীষণ মনে হয় এইসব ক্ষণজন্মা অতিমানব ধীরে ধীরে অস্তে চলে যাবেন। আমরা আরো ব্যস্ত হয়ে পড়ব, নিউক্লিয়ার ওয়ার নিয়ে তর্কে, খাদ্যাভ্যাস নিয়ে দাঙ্গায় অথবা সতীত্ব নিয়ে মিছিল করতে, আর সেই সুযোগে আরো দ্রুত নিঃশেষ হয়ে আসবে পৃথিবীর আলোবিন্দুটুকু। তারপর আমরাও পরিণত হব সেই নিঃসীম, অতিকায় ডেথ স্টার এ।  স্টিফেন হকিং, পরলোকে আস্থা রাখতেন না, আমিও রাখি না। তবে তাঁর 'এনার্জি' এখন যেখানেই থাকুক না কেন, আশা করি...

লাল সিং চাড্ডা পোস্টার

ভদ্রলোকের স্ক্রিপ্ট পছন্দ করবার ক্ষমতা মারাত্মক। অনেকে বলে পছন্দের গল্পের স্ক্রিপ্ট নিজের মতো করিয়ে নেওয়ার ক্ষমতা আরো মারাত্মক! সে যাই হোক, ফাইনাল প্রোডাক্ট ভালো হলে, অভিনেতা হিসেবে পছন্দের না হলেও, সাম্প্রতিককালে ভদ্রলোকের অধিকাংশ সিনেমা আমি ভালো বলে এসেছি। তবে এইটার দরকার ছিল না। হলিউডের অক্ষম কপি আমরা করব না ভাবলেও, এই ফ্রেমে আমির খানের মুখটা দেখলেই বুঝতে পারছি ঐশ্বরিক টম হ্যাংকসকে নকল করতে কী পরিমাণ বেঁকিয়ে রেখেছেন মুখটা! সবচেয়ে বড় কথা এক্সপ্রেশনটা সিম্পলি বেমানান হয়েছে। অঙ্কুশ ওয়াজ রাইট। একলাইনে বলাই যায় এটা 'ফ্রেম টু ফ্রেম কপি' হতে চলেছে। ট্রেলারে সম্ভবত নীচের সংলাপটাও থাকবে!!! "মেরি মা হামেশা কেহন্দি সি, জিন্দেগী মিঠাই দে ডাব্বে ওয়ারগি আ। বিনা খোলে পতা নি লাগদা ওঢে ভিচ কাজু বরফি হ্যায়গি আ কে মোতিচুর দে লাড্ডু! তে পতা নি ত্বনু কি মিলুগা।"

সিনেমার প্রিয় দৃশ্য

চোখ বন্ধ করলাম। যে যে দৃশ্য মাথায় প্লে হলো, সেগুলোই এই সময়ে দাঁড়িয়ে আমার প্রিয়তম দৃশ্য। সবকটা প্রিয় সিনেমার লিস্ট থেকে নয় কিন্তু এই দৃশ্যগুলো আমাকে সিনেমার বিষয়ে আর জীবনের বিষয়ে এমন কিছু শিখিয়েছে যা অনন্য। শুরু করলাম। ৫. #রান ২০০৪ ২০০৭ সালের 'ওয়েলকাম' এবং '০৮ সালের 'শউরিয়া'(শৌর্য্য) দেখার অনেকদিন আগেই, ২০০৪ এ কেবল টিভির কল্যানে এই দুই অভিনেতা অর্থাৎ যথাক্রমে বিজয় রাজ এবং পঙ্কজ ত্রিপাঠিকে দেখে ফেলেছিলাম আমি। এই সিনেমায় তখন একজন দিল্লির থিয়েটার করে বেড়ানো মানুষ আর আরেকজন ন্যাশনাল স্কুল অব ড্রামা'র ফাইনাল ইয়ারের ছেলে কমেডি রোল করেছিল কয়েক মিনিটের। প্রথমত, কমেডি যে কোনো ভাঁড়ামো নয় সেটা কয়েকমিনিটের অভিনয়ে বুঝিয়ে দেন পরবর্তীকালে বলিউডে 'চরিত্রাভিনেতা' হিসেবে স্তম্ভ হয়ে উঠবেন এমন দুজন। আর দ্বিতীয়ত, দৃশ্যটা এমনিতেই এতখানি মজার যে আস্ত সিনেমাটা ভুলে গেলেও সেটা মনে থেকে যায়। ৪. #কিল_বিল_ভল্যুম_২ ২০০৪ একটি মেয়েকে আধমরা অবস্থায় কফিনে পুরে মাটির নীচে চাপা দিয়ে দেওয়া হয়েছে। মেয়েটার হাত বাঁধা, হাতে শুধু একটা টর্চ। অসামান্য দক্ষতায় টর্চলাইটের উপস্থিতিটা যে ক...

স্বাধীনতা দিবসে ভাইরাল পোস্টের ফর্মুলা

বলছি, গত বছর ফেসবুকের স্বাধীনতা দিবস থেকে কিছু শিক্ষা-টিক্খা নিয়েছিলেন? না মানে ওই হিট লেখার টিপস-টেমপ্লেট কিছু জোগাড় করে রেখেছেন? নেই? কোনো ব্যাপার না, ক্র্যাশ কোর্স দিচ্ছি। এক্ষুনি ভাইরাল হয়ে যাবে। আয়েশ করে বসুন। প্রথমেই কী করবেন... দাঁড়ান। না, মানে অপেক্ষা করুন। নিচের বার্থের বাচ্চাটা কাঁদছে, এর মধ্যে লেখা যায়? উপরে উঠবার সময়েই শুনেছিলাম, রুগ্ন বৌটা বলছে, 'বেশি নেই, রাতে হবে কিনা কে জানে!' খোঁচাদাড়ি লোকটা কিছু বলেনি, অন্যদিকে মুখ ফিরিয়ে ছিল। এখন বোঝো! শাল্লা, কেন যে মরতে স্লিপারে টিকিট করলাম। এসিতেও বাচ্চা থাকে বটে, তবে তাদের মা-বাবার কাছে পর্যাপ্ত পাউডার দুধ থাকে অন্তত। যাই হোক, কোথায় ছিলাম? হ্যাঁ, প্রথম অপশন, কষ্টের গল্প। এমন একটা দুঃখের গল্প ভাবুন যেটা পড়লেই মনে হবে হৃদয়টা চামচে করে বাইরে এনে ধোপাদের মত আছড়াচ্ছে। ব্রিজ ভেঙে হতাহত থেকে ব্রিজ খেলে ফকিরাহত পর্যন্ত এনিথিং দিতে পারেন। কেবল শেষ অনুচ্ছেদে লিখুন, 'হায় রে স্বাধীনতা, বাহাত্তর বছর পরেও তুমি কেবল ক্যালেন্ডারেই থাকো!' এই লাইনটার সাথে যেন পাঠক আপনার দীর্ঘশ্বাস স্পষ্ট শুনতে পায়, সেটা নিশ্চিত করুন দয়া করে। চাই কী...

অসমাপ্ত গল্প

আজকাল আমার লেখা কমে গেছে। এটাও সেই অর্থে লেখা নয়। আসলে আমি লেখার জন্য সময় বা সুযোগের চেয়েও বেশি যেটা চাই সেটা হলো, কী লিখব তার একটা স্পষ্ট ধারণা। প্লট বা চরিত্র আমাকে ভাবায় না, তারা এমনিই মাথার মধ্যে রোজদিন হেঁটেচলে বেড়ায়। আমি লিখলাম বা না লিখলাম তাদের কিছু যায় আসে না। কখনো কখনো খেয়াল করে দেখেছি, অনেকদিন থাকতে থাকতে মাথার ভেতরেই চরিত্রদের বয়স বাড়ে, নিজস্ব জগৎ তৈরী হয়। এমনকী তাদের রকমসকম পাল্টে গিয়ে প্লট পাল্টে গিয়েছে এরকম হামেশাই হতে থাকে। সবচেয়ে অদ্ভুত হয় যখন এক গল্পের চরিত্ররা হঠাৎ করেই চলে আসে অন্য একটা গল্পে! যেমন ছিল একটা কাপল! হিসেবমতন তাদের থাকার কথা একটা মিষ্টি প্রেমের গল্পের নায়ক নায়িকা হয়ে। তারা ভালোবাসবে, ঝগড়া করবে, খুব ভাব হবে তারপর ছাড়াছাড়ি! একদম ফাইনাল হয়ে আছে ছেলেটা স্টেশনের মধ্যে ঢুকবে আর মেয়েটা বাইরে, রাস্তার ওপাশে দাঁড়িয়ে রয়ে যাবে, চোখে রাগ, জল, প্রেম সব নিয়ে। ছেলেটা যাবে তো যাবেই, ফিরে তাকাবে না একবারও। আরেকটার গল্প ছিল মজার, একটা গোয়েন্দা গল্প। সেখানে হবে কী, একটি মেয়ের স্বামী হারিয়ে গেছে বলে সে এসেছে এক প্রাইভেট ইনভেস্টিগেটরের কাছে। গোয়েন্দা প্রৌঢ়, রিটা...

Films of 2018

Well, I love films and I am fascinated by our very own Bollywood. Once I aspired to become Film Journalist and hence could never let go of the 'reviewer' hat. So here is my choices for the 2018 Bollywood films and performances in order. ★★★★★ Disappointment of the year : Bhabesh Joshi Superhero Directed by Vikramaditya Motwane Not a terrible watch, in fact it can still get a Five out of Ten on a first watch but sloppy screenplay and inconsistent halves dragged the film down. Which could have been bollywod's 'Watchmen' ended up being just a decent attempt. ★★★★★ Not the bests but amongthe finer films from the industry this year:  1. Pataakha 2. Tumbbad 3. Manto 4. 2.0 5. Mulk 6. Laila Majnu 7. Manmarziyan 8. Pari 9. Karwaan 10. Kaala ★★★★★ Best Actor 1. Vineet Kumar Singh  in Mukkabaaz 2. Gajraj Rao in Badhai Ho 3. Ayushman Khurrana in Andhadhun 4. Rajkumar Rao in Omerta 5. Nawazuddin Siddiqui in Manto 6. Ranbir kapoor in Sanju ★★★★★ Best Actress 1. Tabu in Andhadhun...

দায়বিদ্ধ - গল্প

২০১৮ বইমেলায় 'আত্মপ্রকাশ' প্রথম সোপান বইতে স্থান পাওয়া আমার এই গল্পটার সাথে ছিল দিব্যেন্দু গড়াইদা'র আঁকা একটা অনবদ্য ছবি। দুটোই দিলাম। আমার লেখার বিষয়গুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকির এবং সবচেয়ে কম মৌলিক এই গল্প আসলে তো প্রাচীন। আমি শুধু যথাসাধ্য তার অনুরণন ধরার চেষ্টা করেছি আমার কীবোর্ডে। দায়বিদ্ধ  ---  সপ্তর্ষি বোস ১  দিকচক্রবালে অন্ধকার ছেয়েছে, যুদ্ধের অষ্টম দিনের অবসান হল সবে। কুরুক্ষেত্র প্রান্তর থেকে এখনও শববাহী যানগুলি বের হয়ে যায়নি। প্রতিদিনের মত আজও এদিক ওদিক মৃতদের স্তুপ, পক্ষাপক্ষহীন। মহারথীরা নিজ নিজ তাঁবুতে ফিরে গেছেন অল্প কিছুক্ষণ। আকাশে মেঘ করেছিল তাই অপেক্ষাকৃত পূর্বেই আজ অবহার ঘোষিত হয়েছে। এই সূর্যাস্তের সময়টায় দ্বন্দ্ব বড় বেশি রক্তক্ষয়ী হয়ে ওঠে। দু'পক্ষই তাড়াতাড়ি বিপক্ষকে মেরে ফেলবার কথা ভাবে, যাতে করে তাঁবুতে ফিরে সামান্য বেশি বিশ্রাম পাওয়া যায়। আর তাই সম্ভাবনা বাড়ে ভুল করবার, অসিচালনায় মুহূর্তের বিলম্ব অথবা শরনিক্ষেপের সময় জ্যার কৌনিক বিচ্যুতি অনিবার্য মৃত্যুর দিকে ঠেলে দেয়। আজ বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে এখন মেঘ কেটে গেছে। ওই দেখা যায় কালপুরুষ, প্...

সঞ্জু এবং … not a film review

ভীরাপ্পান, ব্যান্ডিট কুইন, পান সিং টোমর, গ্যাংস অব ওয়াসেপুর (১,২), ম্যায় আউর চার্লস, ওয়ে লাকি লাকি ওয়ে, রক্তচরিত্র, শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা, শুটআউট অ্যাট ওয়াডালা, বান্টি আউর বাবলি,গ্যাংস্টার, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা, নট এ লাভ স্টোরি, রুস্তম, সরকার (১,২,৩), আজহার, ওমার্তা…ইত্যাদি প্রভৃতি। নামগুলো চেনা লাগছে? লাগবারই কথা। এগুলো আমাদের বলিউডের নামকরা বা নিদেনপক্ষে সেমি-নামকরা সিনেমার নাম। তাছাড়া আরেকটা মিল, এই সিনেমাগুলো, কখনো না কখনো খবরের কাগজে, ফিল্মের পাতার বাইরেও জায়গা পেয়েছে। আর সবচেয়ে বড় মিল, এই সিনেমাগুলোয়, তথাকথিত নেগেটিভ বিষয় বা চরিত্র তুলে ধরা হয়েছে গল্পের মোড়কে। কোথাও হিরো বা হিরোইনের জীবন, বাস্তবের চরিত্রদের সরাসরি চিত্রায়ন, কোথাও ‘ফিকশনাল’ ঘোষণা করে আইন বাঁচিয়ে গল্প বলা। #সপ্তর্ষি_বোস সিনেমার মূল চরিত্রদের কাজকর্মের আর দুষ্কর্মের নাট্যরূপ কোথাও ‘ডোন্ট কেয়ার’ মনোভাব সহকারে, কোথাও কমেডির সাহায্য নিয়ে। কৃত কর্মের মধ্যে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, স্মাগলিং, ড্রাগ পেডিলিং এমনকী রেপও আছে সময় সময়। সব্বাই সব করেননি। কেউ কেউ দারিদ্র্যের তাড়...

জাপানীদের বিশ্বকাপ

আমরা রাত জাগব। রাত জেগে বিশ্বকাপ দেখব। সকালে উঠে স্নান খাওয়া সেরে বাস ধরতে গিয়ে, সিগ্রেট ধরাব। দেশলাই কাঠিটা রাস্তায় ফেলে দেব। আমরা অটোর দরজা দিয়ে রাস্তার মাঝখানে পানমশলার রঙ্গীন থুতু ফেলব। আপিসে গিয়ে চায়ের দোকানে কাল রাতের বেলজিয়াম ম্যাচে জাপানি তেলের কার্যকারীতা বিষয়ে হ্যা হ্যা করব। তারপর চায়ের কাপ বা ভাঁড়টা ছুঁড়ে দেব পাশের ফাঁকা জায়গাটায়। আর জাপান বিশ্বকাপ খেলবে। খেলে জিতবে। কখনো লড়াই করেও হারবে। হেরে কাঁদবে। কাঁদতে কাঁদতে অন্য দেশের স্টেডিয়ামে নিজেদের বসার জায়গায় যা যা ব্যবহৃত অকাজের জিনিস পড়ে আছে, সেগুলো তুলে এক জায়গায় জড়ো করে ফেলে দিয়ে আসবে, আবর্জনার নির্দিষ্ট স্থানে। আমরা ফেসবুকে ছবি দেখব। দেখে লাইক দেব। রাতে বিশ্বকাপ দেখব। খেলা দেখে সকালে উঠব। বাড়ির বাইরে নোংরা ফেলব। নোংরা ফেলেই জাপানি তেল নিয়ে মশকরা করব... #সপ্তর্ষি_বোস ০৩.০৭.১৮

সাঁকো

যতখানি না চললে নয়, ততখানি চলতে গিয়ে একদিন পায়ের তলায় জমিন সরে যায়। হটাৎ করে অসীম অথৈ জলে পড়ে জীবন। সেইসব সময়ে একটা মজবুত সাঁকো বড্ড দরকার। দড়ি দিয়ে টানটান করে বাঁধা, যাবৎ ক্লান্তির বোঝা বইবার মতন মজবুত একখানা 'সেতু'। মুঠো খুলে জমানো সব রঙীন পারানি এইপারে বন্ধক রেখে ওই যে 'যাই যাই' ভাব― আসলে তো সাঁকোর ঐপারে আকাশ ধরতেই। #সপ্তর্ষি_বোস  #bridgeTheGap #theRapportWeHave #theskyismyhome

মেঘের শামিয়ানা

তারপর কী হলো, মেঘের শামিয়ানা সরে গিয়ে বেরিয়ে পড়ল একটা আস্ত নীল আকাশ। সাদা, ধূসর, গোলাপী মেঘ ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। পায়ের নীচে প্রথমেই ঝকঝকে সবুজ ধানক্ষেত― তার মধ্যে দিয়ে পায়ে চলার জ্যামিতি। রাস্তাগুলোর শুরু নেই, শেষ হয়েছে যেখানে ধানীজমি পার হয়ে সীমানা তৈরী করেছে ঘন আদিম মহাদ্রুমরাজি। এ অরণ্য যেন ইশারায় বলে, এপারের খাল বিল নদী নালা ডিঙিয়ে ওইপারে আসতে চাইলে তোমাকে পার হতে হবে আমার উপর দিয়ে― তবেই না তুমি পৌঁছবে ঘুমপাহাড়ের নীচে। যেখানে কালিরঙ বুলিয়ে রেখেছে এক চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া জাদুকর। যে পাহাড়ের মাথা দেখা যায় না, যার শিঙের সাথে একজায়গায় মিশে গেছে জাদুকরের সৃষ্ট মায়ামেঘ। যার বুকের ভেতর আটকে রাখা লক্ষ ঘড়ির নিযুত সময়। সেই সমহীনতার রহস্যে পৌঁছাবার জন্য ঘোড়ায় জিন দাও হে রাজপুত্র। #সপ্তর্ষি_বোস  ০৯.০৩.১৯ #cloudandsky #bluemeetsgreen #mistymountains

বববাবুর চক্করে

- এই যে, শুনছেন... - আ আমাকে বললেন? - ইয়ে মানে, কাছে আসবেন না প্লিজ, ওইখান থেকেই কথা হোক। - আচ্ছা বলুন। - আপনার নামে সিনেমা হচ্ছে বম্বেতে, জানেন তো? - আমার নামে? মাফ করবেন, ভুল হচ্ছে কিছু, আমি নেহাতই... - হ্যাঁ, জানি জানি। আপনি ছাপোষা এলআইসি এজেন্ট― এই বলবেন তো! - আরে না, এলআইসি নয়, বড়বাজারে হিম্মতলাল মফতলালের একাউন্ট দেখি। - বটে! আপনি বলতে চান, ডান কাঁধ থেকে আড়াআড়ি বাঁদিকে ঝোলানো ওই কালো ব্যাগটায় আপনার সাইলেন্সার দেওয়া, নাইনএমএম নেই? - নাইম এমেন? সাইলেন্সার! এসব কী বলছেন আপনি? আমাকে দয়া করে যেতে দিন, বাড়িতে দেরি হয়ে যাচ্ছে। - স্ট্রেঞ্জ! বাড়ি আছে? এবারে তো বলবেন বাচ্চাও রয়েছে। - বেড়ে ধরেছেন কিন্তু! ছোটটা সাত, বড়মেয়ে এগারো। - ওসব ভনিতা ছাড়ুন! সত্যি করে বলুন তো, আপনিই বব বিশ্বাস কিনা? - কাছাকাছি। তবে বব নয়, 'বাবু'। মা ডাকত, এখন আর কেউ ডাকে না। - ধুর মশাই, মুডটাই মাটি করে দিলেন! আপনার রোলে জুনিয়র বচ্চনকে কেমন মানাবে সেই নিয়ে গসিপ করব ভাবলাম, আর এদিকে... - এই জুনিয়র বচ্চনটা কে? - অ্যাঁ! এর পরে তো বলবেন, শাশ্বত চ্যাটার্জিকেই চেনেন না! - ইয়ে, চেনা উচিত ছিল, বলুন? - ন্যাহ। আপনি দেখছি ...