Skip to main content

Posts

Showing posts from March, 2018

নস্করবাবুর ইএমআই

- নমস্কার নস্করবাবু। - হুঁ। - আরে ও নস্করবাবু, শুনছেন। - আচ্ছা লোক তো আপনি! যখন তখন এসে বিরক্ত করেন। - হেঁ হেঁ, বোঝেনই তো ডিউটি বলে কথা। - বলুন কী চাই। - ওই যে, ইএমআই। - সে তো গত হপ্তায় কমপ্লিট। - তাই হতে পারত, তবে দিনদশেক আগে লাঞ্চটাইমে একটা এক্সট্রা ডেবিট করে ফেলেছেন কিনা। - এক্সট্রা ডেবিট? মানে! ঠিক বুঝলাম না। - দোলের আগেরদিন, ইরফানসাহেবের টেবলে গিয়ে, ‘অহো, কী খুশবু আসছে ভায়া’, বলে হামলে পড়েননি বলছেন? - অ। তা আপনিই বলুন, রুটি-আলুভাজামার্কা আপিসে কেউ টিফিনবাক্স ভর্তি ‘হালীম’ নিয়ে আসে? - উনি আনলেন আর আপনি তাই বলে সুরুৎ করে আদ্ধেকটা সাবড়ে দিলেন! - আহা দেবভোগ্য জিনিস, কালেভদ্রে জোটে। - সে তো বটেই, তাতে করে এই আকালের বাজারে আপনার লোন গেল বেড়ে। - ক্ কিন্তু গেল সোমবার সরকারের একধর্মে তোষননীতি আরেকধর্মে দমননীতি নিয়ে ঝাড়া আধঘন্টার লেকচারটা দিলুম যে হরুর দোকানে! শুনে হবু কাউন্সিলর দত্তবাড়ির ছোটছেলেটা অব্দি বললে, ‘কাকা তোমার কথা শুনে মনে হচ্ছে আরেকটা সিপাহী বিদ্রোহ লাগল বলে!’, তার বেলা? - তাতে খানিক পেব্যাক হয়েছে ঠিকই, তবে এ তো আর বাড়ি গাড়ি নয় মশাই, উল্টে...