Skip to main content

Posts

Showing posts from December, 2019

মুক্তি

রিসেস পিরিয়ডে স্টাফরুমের বাইরে দাঁড়িয়ে ছিলাম আমি আর শুভ। উঁকিঝুঁকি মেরে দেখার সাহস কারোরই নেই। বলা যায় না হয়তো প্রবাল'দা অথবা দুর্গা'দা বের হয়ে এলেন! একজন অংকের বৃহস্পতি অন্যজন কেমিস্ট্রির সূর্য। উঁচুক্লাসের বারান্দায় কান পাতলে অবশ্যি 'শনি', 'মঙ্গল' প্রভৃতি নাম শোনা যায়! এটুকু রিস্ক নিতেই হত, কিছু করার নেই। আমাদের ক্লাস এইটে শক্তি'দার ক্লাস থাকে হপ্তায় একদিন, সেটা আগামীকাল। কিন্তু আজ দেখা করতে না পারলে যেটা হারাব সেটা সারাজীবনেও আর কোনোদিন জুটবেনা। নাইনের তন্ময়দা ঠিকঠাক দিয়েছে তো খবরটা?  শক্তিদা বলেছিল, বিকেলে খেলার পর সারদা ভবনে ওনার রুমে গিয়ে যেন অপেক্ষা করি। লেখক আসবেন সেখানেই। ওখান থেকে সই নিয়েই প্রেয়ার হলে যেতে পারব। এদিকে আমি খেলতে যাব কী, সারা বিকেল ভেবে মরলাম লেখকের অটোগ্রাফখানা কোথায় নেব! একটা ভাল ডায়েরি নেই, বইগুলোও পুরোনো। বিদ্যাপীঠের মুশকিল আসান 'স্টোরে' যাওয়া হল। কাজল'দাকে বললাম সমস্যাটা। কাজলদা একটু ভাবল, তারপর একটা বই নিয়ে এসে দিল, দেখলাম ঠাকুর রামকৃষ্ণের ছবি দেওয়া বই, ওপরে লেখকের নাম। বাহ, ভাল কথা, কিন্তু উনি আমাকে ওঁর লেখা বইতে স...