আমরা রাত জাগব। রাত জেগে বিশ্বকাপ দেখব। সকালে উঠে স্নান খাওয়া সেরে বাস ধরতে গিয়ে, সিগ্রেট ধরাব। দেশলাই কাঠিটা রাস্তায় ফেলে দেব।
আমরা অটোর দরজা দিয়ে রাস্তার মাঝখানে পানমশলার রঙ্গীন থুতু ফেলব।
আপিসে গিয়ে চায়ের দোকানে কাল রাতের বেলজিয়াম ম্যাচে জাপানি তেলের কার্যকারীতা বিষয়ে হ্যা হ্যা করব। তারপর চায়ের কাপ বা ভাঁড়টা ছুঁড়ে দেব পাশের ফাঁকা জায়গাটায়।
আর জাপান বিশ্বকাপ খেলবে। খেলে জিতবে। কখনো লড়াই করেও হারবে। হেরে কাঁদবে। কাঁদতে কাঁদতে অন্য দেশের স্টেডিয়ামে নিজেদের বসার জায়গায় যা যা ব্যবহৃত অকাজের জিনিস পড়ে আছে, সেগুলো তুলে এক জায়গায় জড়ো করে ফেলে দিয়ে আসবে, আবর্জনার নির্দিষ্ট স্থানে।
আমরা ফেসবুকে ছবি দেখব। দেখে লাইক দেব। রাতে বিশ্বকাপ দেখব। খেলা দেখে সকালে উঠব। বাড়ির বাইরে নোংরা ফেলব। নোংরা ফেলেই জাপানি তেল নিয়ে মশকরা করব...
#সপ্তর্ষি_বোস
০৩.০৭.১৮
Comments
Post a Comment