"রাজকন্যার ভাগ্যরেখা সন্ধ্যাতারার মতো। নিজগুণে উজ্জল এবং ভাস্বর। কিন্তু সতত একাকী।" এ কথা রাজজ্যোতিষী বলিয়াছিলেন। আজ হইতে একবিংশ বৎসর পূর্বে। জন্মাবধি রাজকন্যা ওজস্বিনী সে গল্প শুনিয়াছে। অথচ রাজকন্যা কখনও একা থাকে নাই। তাহার জীবনে বহু বন্ধু আসিয়াছে, আসিয়াছে অসংখ্য সহচরী। তা ব্যতীত মাতৃহীন এই কন্যাটিকে পিতা তো বটেই, অন্যান্য সকল পরিজন― এমনকি প্রজারাও অন্তর হইতে ভালোবাসে। যদিও গতকাল তাহার স্বয়ম্বরে আগত শতাধিক রাজন্য বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাওয়ার পর, সেই ভবিষ্যদ্বাণী অনেকের স্মৃতিতে পুনরায় আঘাত হানিয়াছে, একথা ওজস্বিনী অনুমান করে। সে জানে যে মহারাজার একমাত্র কন্যা হিসাবে রাজ্যের উত্তরাধিকার তাহার হইলেও, রাজ্যবাসী এখনও নারীকে তাহাদের সর্বাধিপতি মানিয়া নিতে প্রস্তুত নহে। ওজস্বিনী প্রাসাদ ছাড়িয়া উত্তরাভিমুখে যাইতেছে। শিকারের উদ্যান শেষ হইয়া অনতিগভীর স্রোতস্বিনীর ওইপারে, প্রান্তরের সীমানায় যে পর্ণকুটিরখানি, সেই তাহার গন্তব্য। রাত্রির মধ্যযামে নিশ্চুপ চরাচর মাঝে হ্রেষাধ্বনি শুনিয়াই পর্ণিকা বুঝিল আগন্তুকের পরিচয়। সে হস্তে প্রদীপ লইয়া কুটিরের বাহিরে আসিল। তাহার স্মিতহাস চ...
বাড়ি থেকে বেরনোর সময় তিতির লক্ষ করল, 'মিষ্টার ক্যাটলিং' একদৃষ্টে ওকে আজও দেখছে গত তিন দিনের মতো এবং তিতির জানে আজও রাতে ওর বাড়ি ফেরা হবে না, গত তিন দিনের মতো। ফুলো ফুলো চেহারা, পাঁশুটে রং, ছোটখাটো বেড়াল একটা। রান্নাঘরের দেওয়ালের নীচে যে চিলতে জমিটা আছে, সেখানে গতবছর লন বসিয়েছিল সে। এখন তার উপরে গুলঞ্চ, সর্পগন্ধা, নয়নতারা, আরো কয়েকটা নাম না জানা পাতাবাহার গজিয়ে বেশ ঝুপসো দেখতে হয়েছে। ওখানেই থাকে নিশ্চয়, ওকে দেখে বেরিয়ে এসেছে বাইরে। সামনে এঁটোকাঁটা পড়ে, তবু ভ্রূক্ষেপ নেই, ঠায় তাকিয়ে আছে তিতিরের দিকে। কিন্তু অতটুকুই, ওর চেয়ে বেশি এগিয়ে আসার সাহস নেই। ঠিক অতনুর মতো! মিডিয়া সেক্টরে ছাঁটাই হচ্ছে শুনে কপি এডিটের পাশাপাশি তিতির স্বেচ্ছায় বাড়তি দায়িত্ব নিয়েছিল প্রিন্ট সুপারভিশন করবার। রাত এগারোটা পার হলে পুরো বিল্ডিংয়ে মানুষ কমে যায়, আর নারী সে একাই। তখন থেকে পুরুষের হরমোনতাড়িত দৃষ্টি তার জামা, জিন্স, কুর্তি, সালোয়ারের উপর দাগ কাটে। প্ল্যান্ট ইনচার্জ রাজেশ অকারণে ডেকে পাঠায় নিজের কেবিনে। নানা অছিলায় হাত দিতে চায় গায়ে। ঠিক যেন বেড়াল। কাছে আসবে, ঘুরঘুর করবে, তার বেশি মুরোদ...