Skip to main content

Posts

Showing posts from June, 2020

স্বয়ম্বরা

"রাজকন্যার ভাগ্যরেখা সন্ধ্যাতারার মতো। নিজগুণে উজ্জল এবং ভাস্বর। কিন্তু সতত একাকী।" এ কথা রাজজ্যোতিষী বলিয়াছিলেন। আজ হইতে একবিংশ বৎসর পূর্বে। জন্মাবধি রাজকন্যা ওজস্বিনী সে গল্প শুনিয়াছে। অথচ রাজকন্যা কখনও একা থাকে নাই। তাহার জীবনে বহু বন্ধু আসিয়াছে, আসিয়াছে অসংখ্য সহচরী। তা ব্যতীত মাতৃহীন এই কন্যাটিকে পিতা তো বটেই, অন্যান্য সকল পরিজন― এমনকি প্রজারাও অন্তর হইতে ভালোবাসে। যদিও গতকাল তাহার স্বয়ম্বরে আগত শতাধিক রাজন্য বিফল মনোরথ হইয়া ফিরিয়া যাওয়ার পর, সেই ভবিষ্যদ্বাণী অনেকের স্মৃতিতে পুনরায় আঘাত হানিয়াছে, একথা ওজস্বিনী অনুমান করে। সে জানে যে মহারাজার একমাত্র কন্যা হিসাবে রাজ্যের উত্তরাধিকার তাহার হইলেও, রাজ্যবাসী এখনও নারীকে তাহাদের সর্বাধিপতি মানিয়া নিতে প্রস্তুত নহে। ওজস্বিনী প্রাসাদ ছাড়িয়া উত্তরাভিমুখে যাইতেছে। শিকারের উদ্যান শেষ হইয়া অনতিগভীর স্রোতস্বিনীর ওইপারে, প্রান্তরের সীমানায় যে পর্ণকুটিরখানি, সেই তাহার গন্তব্য। রাত্রির মধ্যযামে নিশ্চুপ চরাচর মাঝে হ্রেষাধ্বনি শুনিয়াই পর্ণিকা বুঝিল আগন্তুকের পরিচয়। সে হস্তে প্রদীপ লইয়া কুটিরের বাহিরে আসিল। তাহার স্মিতহাস চ...

বেড়াল

বাড়ি থেকে বেরনোর সময় তিতির লক্ষ করল, 'মিষ্টার ক‍্যাটলিং' একদৃষ্টে ওকে আজও দেখছে গত তিন দিনের মতো এবং তিতির জানে আজও রাতে ওর বাড়ি ফেরা হবে না, গত তিন দিনের মতো। ফুলো ফুলো চেহারা, পাঁশুটে রং, ছোটখাটো বেড়াল একটা। রান্নাঘরের দেওয়ালের নীচে যে চিলতে জমিটা আছে, সেখানে গতবছর লন বসিয়েছিল সে। এখন তার উপরে গুলঞ্চ, সর্পগন্ধা, নয়নতারা, আরো কয়েকটা নাম না জানা পাতাবাহার গজিয়ে বেশ ঝুপসো দেখতে হয়েছে। ওখানেই থাকে নিশ্চয়, ওকে দেখে বেরিয়ে এসেছে বাইরে। সামনে এঁটোকাঁটা পড়ে, তবু ভ্রূক্ষেপ নেই, ঠায় তাকিয়ে আছে তিতিরের দিকে। কিন্তু অতটুকুই, ওর চেয়ে বেশি এগিয়ে আসার সাহস নেই। ঠিক অতনুর মতো! মিডিয়া সেক্টরে ছাঁটাই হচ্ছে শুনে কপি এডিটের পাশাপাশি তিতির স্বেচ্ছায় বাড়তি দায়িত্ব নিয়েছিল প্রিন্ট সুপারভিশন করবার। রাত এগারোটা পার হলে পুরো বিল্ডিংয়ে মানুষ কমে যায়, আর নারী সে একাই। তখন থেকে পুরুষের হরমোনতাড়িত দৃষ্টি তার জামা, জিন্স, কুর্তি, সালোয়ারের উপর দাগ কাটে। প্ল্যান্ট ইনচার্জ রাজেশ অকারণে ডেকে পাঠায় নিজের কেবিনে। নানা অছিলায় হাত দিতে চায় গায়ে। ঠিক যেন বেড়াল। কাছে আসবে, ঘুরঘুর করবে, তার বেশি মুরোদ...

Sonchiriya Movie Review

Fascinating how the word 'Baaghi' literally translated as 'rebel', is so often been synonymous to robbers, specifically the ones reigning the heartland of India close to half a century back. Could it have been one of the thoughts on Abhishek Chaubey's mind while writing this brilliant story premised at ravines of Chambal river? Then perhaps that would explain why early on in the film he has placed a lingering question, "Baaghi ka dharam kya hai?" The 'Dharam' referred to here is not obvious religion but is a mix of duty and code by which they must conduct their lives. Gang leader Maan Singh alias Dadda, played magnificently by who else but Manoj Bajpayee, probably knows the answer and hence barges into a wedding despite being aware that it is a trap set in by police and eventually gets himself killed. His real intention unfolds later just like subjects such as patriarchy, casteism, gender issues and the utter morbid state of rural India...

বিপিনবাবুর বিপদ ― প্রিয় অংশ

গল্পের মধ্যে জীবনের অন্যতম মূল্যবোধগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলে সবসময় যে গল্পটা ভালোভাবে বলা যায়, তা ঠিক নয়। তবু ছোটদের গল্পে এই প্রবণতা অধিকাংশ বাঙালী লেখকেরই। আশাপূর্ণা বা সঞ্জীবের মতন কিংবদন্তী সেই থেকে বেরোতে পারেননি। শীর্ষেন্দুও না। এখন পড়লে বুঝতে পারি অদ্ভুতুড়ে সিরিজের অনেক গল্পেই, মজার উপর সিরিয়াস জীবনবোধ এসে চেপে ধরেছে। তা সত্ত্বেও প্রায় সব গল্পই যে প্রথম শ্রেণীর সেটা অতি অবিশ্যি। সেই সিরিজেরই একখানা অপেক্ষাকৃত কম নামকরা গপ্প 'বিপিনবাবুর বিপদ'। সেটা থেকে প্রিয় অংশটা তুলে দিলাম। একজন চরম কঞ্জুস, দুজন বলশালী গুন্ডা, এক মিচকে ভুত আর একজন প্রতিভাবান চোর একজায়গায় জড়ো হয় সাতরাজার ধন খুঁজতে। তারপর কী ঘটে সেটাই এই গল্পে আমার প্রিয়তম অংশ। ইংরেজিতে বললে এই ক্লাইম্যাক্স আমার কাছে 'আনকল্ড', বেশ অপ্রত্যাশিত, গল্পের স্বাভাবিক মোচড় নয় বুঝতে পারি! অথচ ব্যাপার হল গিয়ে পড়তে গিয়ে একবারের জন্যও নীতিশিক্ষা বলে মনে হয় না। ★★★★★ "তা ভজনবাবু, মোহর আর হিরেগুলো কয়েকখানা একটু বাইরে নিয়ে গিয়ে রোদের আলোয় দেখি!” ভজনবাবু চিন্তিত মুখে বললেন, “দেখবে? তা দ্যাখো। তোমারই সব জিনিস, য...

অ্যাকাডেমির এককাহন

সিনেমা নিয়ে লেখালেখি ছেড়েই দিয়েছি প্রায়। তবু মাঝেমধ্যে পুরনো অভ্যেস চাড়া দেয় আর কী। বিশেষ করে গত বছর অর্থাৎ ২০১৯ এর বিদেশি, প্রধানত হলিউড, ব্রিটিশ এবং কোরিয়ান সিনেমা দেখে মনে হয়েছে এই একটা বছর ফিল্মের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। চিত্রনাট্য এবং নির্দেশনার দিগন্ত ভেঙেচুরে দিয়েছে জোকার বা প্যারাসাইট এবং অন্য সব সিনেমাগুলো। তাই না লিখে উপায় ছিল না। আর অস্কারের চেয়ে ভালো আলোচনার অবসর আর কীই বা হতে পারে। বলে রাখি, 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ড' বা অস্কারই বিদেশি সিনেমার একমাত্র মাপকাঠি তা আমি মনে করি না। শুধু হলিউড ধরলেও 'স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড' বা 'সানড্যান্স' রয়েছে, বাইরে 'ভেনিস চলচ্চিত্র উৎসব' নিদেনপক্ষে 'বাফটা' আছে, যেগুলোর সম্মান অত্যন্ত তাৎপর্যপূর্ন― কিছুক্ষেত্রে অস্কারের তুলনায় বেশিই। তা সত্ত্বেও অ্যাকাডেমির যে আকর্ষণ সেটা আমজনতা থেকে রূপালী পর্দার তারকা কেউই অস্বীকার করতে পারে না। সাম্প্রতিককালে অস্কারের মনোনয়ন থেকে প্রাপক বাছাইয়ের পদ্ধতিটাও, অনেক বিতর্ক সামলে বেশ কিছুটা পাল্টেছে। প্রতিটি বিভাগের জন্য আলাদা বিচারকগোষ্ঠী তো ছিলই; ক্ষেত্রবি...