Skip to main content

Posts

Showing posts from 2019

মুক্তি

রিসেস পিরিয়ডে স্টাফরুমের বাইরে দাঁড়িয়ে ছিলাম আমি আর শুভ। উঁকিঝুঁকি মেরে দেখার সাহস কারোরই নেই। বলা যায় না হয়তো প্রবাল'দা অথবা দুর্গা'দা বের হয়ে এলেন! একজন অংকের বৃহস্পতি অন্যজন কেমিস্ট্রির সূর্য। উঁচুক্লাসের বারান্দায় কান পাতলে অবশ্যি 'শনি', 'মঙ্গল' প্রভৃতি নাম শোনা যায়! এটুকু রিস্ক নিতেই হত, কিছু করার নেই। আমাদের ক্লাস এইটে শক্তি'দার ক্লাস থাকে হপ্তায় একদিন, সেটা আগামীকাল। কিন্তু আজ দেখা করতে না পারলে যেটা হারাব সেটা সারাজীবনেও আর কোনোদিন জুটবেনা। নাইনের তন্ময়দা ঠিকঠাক দিয়েছে তো খবরটা?  শক্তিদা বলেছিল, বিকেলে খেলার পর সারদা ভবনে ওনার রুমে গিয়ে যেন অপেক্ষা করি। লেখক আসবেন সেখানেই। ওখান থেকে সই নিয়েই প্রেয়ার হলে যেতে পারব। এদিকে আমি খেলতে যাব কী, সারা বিকেল ভেবে মরলাম লেখকের অটোগ্রাফখানা কোথায় নেব! একটা ভাল ডায়েরি নেই, বইগুলোও পুরোনো। বিদ্যাপীঠের মুশকিল আসান 'স্টোরে' যাওয়া হল। কাজল'দাকে বললাম সমস্যাটা। কাজলদা একটু ভাবল, তারপর একটা বই নিয়ে এসে দিল, দেখলাম ঠাকুর রামকৃষ্ণের ছবি দেওয়া বই, ওপরে লেখকের নাম। বাহ, ভাল কথা, কিন্তু উনি আমাকে ওঁর লেখা বইতে স...

সিঁড়ি

সিঁড়ি জিনিসটা খতরনাক। কারণ বাকি সবকিছুর মত সিঁড়ির ডানদিক, বাঁদিক হয় না। উপর আর নীচে হয়। ঠিক সময়ে সঠিক সিঁড়ি ভেঙে ফেলতে পারলে নাকি জীবনটাই পাল্টে যায়, এমন কথা কান পাতলে শোনা যায় হামেশাই। অবিশ্যি জীবনবাবুর হিসেবের খাতায় স্টেপ জাম্প করে উপরে উঠেই ফের সাপের মুখে পড়েছেন আর দিব্যি পপাত চ, এও কিছু কম নয়। তবে কিনা সেই যখন উপরে উঠতেই হবে একটা বচ্ছরকার মলিন সুতির শাড়ীর আঁচলের মতন নরম শ্যাওলা রাস্তায় হাঁটলে খানিক জিরেন। পথে একটা জলসাঁকো, মাথার উপর ভিড় করে আসা স্মৃতিগাছের বিশাল বিশাল ডাল, আর মাখাসন্দেশের একচামচমাফিক মোলায়েম বাতাস। এরকম সিঁড়ি বেছে নেবার আগে কেবল একটাই জিনিস দেখে নেওয়ার― সিঁড়ির বাঁকে, যেখানে চোখের শেষ, সেইখানে আলোটা খুব জোরালো নয় তো! না হলেই নিশ্চিন্তি। আর হলে? ওইটেই ফাঁকি, ওইটাই আলেয়া। ব্যস! #সপ্তর্ষি_বোস

|| #ছোট্ট_একটা_শহর_মাত্র ||

© #সপ্তর্ষি_বোস আমার শহর কোথায় থাকে? শহর কেমন হয়! মনের ভেতর ডাক দিলে, সেই শহর দুঃখ পায়? সে শহরে ছিল না কিছুই। ছিল অনেক স্মৃতি। ছিল একটা ছোট্ট ছেলের দিদা আর তাঁর গল্প পেতে বসবার কোল। ছোট ছেলের ইস্কুল শেষ হলে পর, মা চলে যেত স্কুলে। সারা দুপুর কেটে যেত, মামার কাঁধে চড়ে। দিদা বলত, 'খিদে পেয়েছে, একবাটি ডাল খেয়ে নে...'। ছেলে বলত, 'ডাল ভাল না, জলটা দিও শুধু'। তখন সে হাফপ্যান্টে আর সে জুতোর ফিতে বাঁধতে শেখেনি তখনও। সে শহরে ইতিহাস ছিল জেলার মধ্যে পাহাড়প্রমান, মল্লরাজাদের সৈনাবাস নগরী থেকে স্বাধীনতার সংগ্রামে সৈনিক যোগান দেওয়া, সেই শহরের নাম জানত আশেপাশের জেলার দশ'জনা। বাবা আসত শনিবার করে, তাই সোমবার সকালে স্কুলের রিকশাকাকু ছেলেটিকে না পেয়ে ফিরে যেত বেল বাজিয়ে টুং টাং টুং। সে শহরে তখনও ভেঁপুর মত বেজে ওঠা প্যাঁ পোঁ হর্ন আসেনি। সোমবার নার্সারি ছুটির পর সে ভাবত বুঝি বাবার স্কুটার চড়ে বাড়ি ফিরব, কিন্তু বেরিয়ে এসেই মা দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে রিকশা! সে শহরে দুর্গা হত পঞ্চাশখানা! সেই অনেক দুর্গার ভিড়ে একটা ছিল তাদের দুর্গা। রথের দিন থেকেই বিকেলখানা বন্ধক রাখত ছেলেটা বাড়ির দুর্গামন্দিরের...

দোসরা অক্টোবর, ২০১৮

যে কোনও মনীষীর জন্মদিনে, কখনও কখনও মৃত্যুদিনেও, ফেসবুক টাইমলাইনে, টাইম মেনে কয়েকটা জিনিস হয়ে থাকে। আগেরদিন রাত বারোটা বাজলেই, প্রথমে শুরু হয় তাঁর ছবি এবং বাণীসমেত কিছু পোস্ট, এর উদ্দেশ্য শ্রদ্ধাজ্ঞাপন। তারপর সকাল হলে প্রায় সেরকমই দেখতে ছবিছাবা দেওয়া পোস্ট, যার মূল বক্তব্য এদের ব্যক্তিজীবনের কোন কোন কেচ্ছা না জানলে আপনার জিকে সম্পূর্ণ হবে না, সেটা জানানো। এতে সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সমস্ত ধরনের কুৎসা, তথ্য এবং বিকৃত তথ্য পাওয়া যায়। কেউ কেউ মজার নামে মিমও বানিয়ে থাকে। যাই হোক, আরও পরে, দুপুর গড়ালে, আসেন এখনকার ফেসবুক মনীষীরা, নট খিল্লি, সত্যিই ফেসবুকে আমার শ্রদ্ধার মানুষের সংখ্যা কম তো নয়। তাঁরা প্রথম প্যারায় 'আজকের দিনটি' শিরোনামে কিছু লেখেন, দ্বিতীয়তে কী কী অপ্রামান্য তথ্য কারণে অকারণে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে স্মর্তব্য মানুষটির সম্পর্কে, তা নিয়ে মৃদু বকুনির সাথে আমাদের অবহিত করেন অত্যন্ত চাঁছাছোলা ভাষায় এবং অবশেষে আমাদের জীবনে ওই মনীষীদের বলে যাওয়া কোনও কথা কিভাবে খাপে খাপ মিলে যায় তা বিদ্রুপ সহকারে লিখে বক্তব্য শেষ করেন! মাঝেমাঝে এও বলেন যে মনীষীর সাথে তাঁদের ...

আইডস অব মার্চ

'ঈদ মোবারক' দিয়েই শুরু করি। আমার কাছে সব ধর্মের মূলমন্ত্র খাওয়া। ইসলামে মহরম আর হিন্দুদের নওরাত্রি ধরনের একটা দুটো পালন বাদ দিলে সব পুজোপ্রার্থনার মূল সুর পায়েস সিন্নি ফিরনি কষা মাংসে মিলে যায়। বিশেষ করে ঈদের মাংস আমার কাছে বরাবরই প্রিয়। আমার ছোটবেলায় মা একটা জায়গার স্কুলে দিদিমনি ছিল যেখানকার বাসিন্দারা অধিকাংশই মুসলমান এবং সেই সুবাদে আমাদের বাড়ি বিরিয়ানি, চাঁপ, সিমুই পৌঁছে যেত ঈদের পরদিন সকালেই। বেশ লাগত। তারপর একটু বড় হতে দেখলাম বলিউডের ভাইজান এবং বাদশারা প্রতি বছর ঈদে একটা করে সিনেমা নামান বাজারে। বছরে যে'কটা ঈদ, ততগুলো ছবি। আমি সিনেমাখোর কিশোর তাই সিনেমার ঈদও আমায় বেশ টানতে শুরু করল। 'তুমকো না ভুল পায়েঙ্গে' সিনেমায় সালমান আর সুস্মিতা সেনের সাথে আমিও নাচলাম, আসসালাম আলাইকুম আসসালাম! ওরা টিভিতে, আমি টিভির ঘরে সোফায়। তারপর আরো বড় হলাম, খাওয়া দাওয়া, সিনেমা, ছুটি ইত্যাদি মিলিয়ে ঈদ পালন করতে আমার চাপ হয়নি কখনো। কিন্তু বছরদুই আগে আমি ভয় পেলাম। ভয় পেলাম কারণ আমার এতদিন দেখা সিনেমার সাথে এই সিনেমার কোনো মিল নেই। এই সিনেমার ট্রেলারে দেখলাম, পরে ছবিতেও দেখতে বাধ্য হয়েছি, ...