- চিন্ময় তরফদার যে, আসুন আসুন! এবারের পাণ্ডুলিপিটা এনেছেন তো? - হুঁ, আসলে... - বেশ বেশ। ওই কোণার টেবলটায় রেখে দিন, কেমন? - ইয়ে মানে, পাণ্ডুলিপি রাখব না ভাবছি! - আরে, প্রুফ আমি করিয়ে নেব'খন। - তা নয় ঠিক... - টেবলটা ওইদিকে। বইমেলায় রিলিজ করতে হলে আর দেরী করলে চলে নাকি মশাই! - মুন্সীবাবু, এইবারটা থাক। বই করার দরকার নেই। - অ্যাঁ! বই থাক! কী বললেন? - আজ্ঞে, আপনার শ্রবণশক্তি লাজবাব! - গেল শনিবার সংবাদপত্রে ষোল পয়েন্টের বিজ্ঞাপন চলে গেছে, "আসছে শীতে, পাঁচটা খুন, আসছে আবার 'তুম্বাচুন'!" - আপনারই দৈনিক, আপনি ঠিক সামলে নেবেন জানি... - বটে! তা আমাদের বাদ্দিলে কারা আপনার ওই উদ্ভট গোয়েন্দা গপ্প করবে? 'দত্ত'স্'? - নাঃ। বললাম যে, এইবারে বই থাক। - বই ছাড়া নিউটাউনের ফ্ল্যাটের লোন শুধবেন কী করে শুনি। - শুধব না, বেচে দিয়ে আন্দুলের উঠোনঘেরা দু'কামরায় চলে যাব হয়ত। দেখি... - চিন্ময়বাবু... কী দরকার! নাহয় ওই লোনের ক্লোসিং চেকটা আমিই লিখে দিচ্ছি। এই সই করলুম, হাতে নিন দিকি। - দরকার নেই, রেখে দিন। - দরকার নেই? রেখে দেব? ফ্রাঙ্কফু...