তারপর কী হলো, মেঘের শামিয়ানা সরে গিয়ে বেরিয়ে পড়ল একটা আস্ত নীল আকাশ। সাদা, ধূসর, গোলাপী মেঘ ইতিউতি ঘুরে বেড়াচ্ছে। পায়ের নীচে প্রথমেই ঝকঝকে সবুজ ধানক্ষেত― তার মধ্যে দিয়ে পায়ে চলার জ্যামিতি। রাস্তাগুলোর শুরু নেই, শেষ হয়েছে যেখানে ধানীজমি পার হয়ে সীমানা তৈরী করেছে ঘন আদিম মহাদ্রুমরাজি। এ অরণ্য যেন ইশারায় বলে, এপারের খাল বিল নদী নালা ডিঙিয়ে ওইপারে আসতে চাইলে তোমাকে পার হতে হবে আমার উপর দিয়ে― তবেই না তুমি পৌঁছবে ঘুমপাহাড়ের নীচে। যেখানে কালিরঙ বুলিয়ে রেখেছে এক চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া জাদুকর। যে পাহাড়ের মাথা দেখা যায় না, যার শিঙের সাথে একজায়গায় মিশে গেছে জাদুকরের সৃষ্ট মায়ামেঘ। যার বুকের ভেতর আটকে রাখা লক্ষ ঘড়ির নিযুত সময়। সেই সমহীনতার রহস্যে পৌঁছাবার জন্য ঘোড়ায় জিন দাও হে রাজপুত্র।
#সপ্তর্ষি_বোস
০৯.০৩.১৯
#cloudandsky #bluemeetsgreen #mistymountains
Comments
Post a Comment