Skip to main content

Posts

Showing posts from February, 2020

★★★ উপহার ★★★

 নীল রং তার ভীষণ প্রিয়। তার প্রিয় বাইসাইকলটা আসমানি। তার স্কুলব্যাগ নেভি ব্লু। প্রিয় নেলকলর তুঁত। তার টেবিলের ল্যাম্পশেড আকাশী। এছাড়াও তার মোবাইলের কভার চন্দ্রালোকিত নীল। গেল বার ক্রিসমাসের ছুটিতে মা'র সাথে বেড়াতে গিয়ে সেন্ট-মালোর সৈকত থেকে কুড়িয়ে এনেছিল সাতখানা নুড়িপাথর। তার সবকটাই নানান ধরণের নীল। তার চারটে ব্রা আছে নীল, তিনটে স্কার্ফ, দুটো ডেনিম কেপ্রি। একটা গগলস যাকে বলে ঘনশ্যাম আর একটা নীল পাথর বসানো নেকলেস। আজ থেকে প্রায় বারো বছর আগে বাবা ওকে প্রমিস করেছিল আগামী জন্মদিনে একটা নীলা উপহার দেবে। তার ছ'মাসের মাথায় ওর বাবা ওদের ছেড়ে চলে যায়। কথা রাখেনি আর কখনো ফিরেও আসেনি। আর এবার তার সতেরোর জন্মদিনে মা দিয়েছে এই নেকলেসটা। প্রতিপদের চাঁদ যেমনি ঠিক তেমনি আকারে ছোট ছোট সাদা পাথর সাজিয়ে মেটালিক থ্রেড দিয়ে বোনা। ঠিক তার মধ্যিখানে একখানা নীল পূর্ণিমা। গাঢ় নিরেট রং কিন্তু একটা স্নিগ্ধ আলো জ্যোৎস্নার মত স্বচ্ছন্দে লেগে আছে !  মা ওকে এই হারটা দেবার পর থেকেই আজুরিন বায়না শুরু করেছে তার একটা ম্যাচিং রিং চাই। কিন্তু সেটা জোগাড় করা অসম্ভব না হলেও দুঃসাধ্য অবশ্যই। ঐ নেকলেস পাওয়ার জন্য তো ...