Skip to main content

Posts

Showing posts from February, 2018

তারকার জন্ম

"সবাই যদি হীরক চ্যাটার্জি হতে পারত, তা'লে আর কথা ছিল না!", বলে রনির খাতার শেষ পাতাটায় লাল জেল পেন দিয়ে মস্ত একটা ঢ্যারা কেটে ফেরত দিয়েছিলেন, নৃসিংহ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ইংরেজী শিক্ষক জয়ন্ত রায়। সে আজ প্রায় পাঁচবছর আগের কথা। হীরক চ্যাটার্জির তখন নামডাক ছড়িয়েছে গোটা সদর শহরেই, মাধ্যমিকে সে স্কুলের টপার তো হয়েইছে, সঙ্গে ইংরেজীতে উননব্বই পেয়ে সে জেলায় রেকর্ড করেছে একটা। রনিদের মত নীচু ক্লাসের ছেলেরা হীরককে প্রায় হিরো দেখত। একদিন তাদের ক্লাস সেভনের সাথে ইলেভনের ক্রিকেট ম্যাচের পর, মাঠের ধারে হীরকের খাতাটা পড়ে থাকতে দেখেছিল রনি। লোভটা সামলাতে পারেনি সে। ফেরত দেবার আগে, ময়নাপুর টাউন লাইব্রেরির রিডিং রুমের কোণের টেবিলে বসে খাতাটা আদ্যোপান্ত পড়ে ফেলেছিল সে। খাতাটা ইংরেজীরই, কিন্তু তাতে না আছে কোনো গ্রামার এক্সারসাইজ না কোনো কমপ্রিহেনশন। থাকার মধ্যে আছে গোটা গোটা অক্ষরে, শ'য়ে শ'য়ে ইংরেজী কোটেশন। দিনদুয়েক লেগেছিল ব্যাপারটা বুঝতে। তার পরদিন জয়ন্তস্যার ক্লাসে প্যারাগ্রাফ লিখতে দিতেই, রনি ডাবল কোট দিয়ে শুরু করেছিল, "আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ..."। বানান ভুল...