Skip to main content

Posts

Showing posts from 2018

★★★ পাণ্ডুলিপি ★★★

- চিন্ময় তরফদার যে, আসুন আসুন! এবারের পাণ্ডুলিপিটা এনেছেন তো? - হুঁ, আসলে... - বেশ বেশ। ওই কোণার টেবলটায় রেখে দিন, কেমন? - ইয়ে মানে, পাণ্ডুলিপি রাখব না ভাবছি! - আরে, প্রুফ আমি করিয়ে নেব'খন। - তা নয় ঠিক... - টেবলটা ওইদিকে। বইমেলায় রিলিজ করতে হলে আর দেরী করলে চলে নাকি মশাই! - মুন্সীবাবু, এইবারটা থাক। বই করার দরকার নেই। - অ্যাঁ! বই থাক! কী বললেন? - আজ্ঞে, আপনার শ্রবণশক্তি লাজবাব! - গেল শনিবার সংবাদপত্রে ষোল পয়েন্টের বিজ্ঞাপন চলে গেছে, "আসছে শীতে, পাঁচটা খুন, আসছে আবার 'তুম্বাচুন'!" - আপনারই দৈনিক, আপনি ঠিক সামলে নেবেন জানি... - বটে! তা আমাদের বাদ্দিলে কারা আপনার ওই উদ্ভট গোয়েন্দা গপ্প করবে? 'দত্ত'স্'? - নাঃ। বললাম যে, এইবারে বই থাক। - বই ছাড়া নিউটাউনের ফ্ল্যাটের লোন শুধবেন কী করে শুনি। - শুধব না, বেচে দিয়ে আন্দুলের উঠোনঘেরা দু'কামরায় চলে যাব হয়ত। দেখি... - চিন্ময়বাবু... কী দরকার! নাহয় ওই লোনের ক্লোসিং চেকটা আমিই লিখে দিচ্ছি। এই সই করলুম, হাতে নিন দিকি। - দরকার নেই, রেখে দিন। - দরকার নেই? রেখে দেব? ফ্রাঙ্কফু...

বইপড়া : #তেইশ_ঘন্টা_ষাট_মিনিট

নাম : তেইশ ঘন্টা ষাট মিনিট লেখক : অনীশ দেব প্রকাশন : পত্রভারতী (হার্ডকভার, ২৫৮ পাতা) আচ্ছা, কেমন হত যদি দৈনন্দিনের জরুরী প্রয়োজনগুলো মেটানোর জন্যে আমাদের খেলতে হত একটা করে খেলা আর সেই খেলার হারজিতের ওপর নির্ভর করত আমাদের চাওয়া কিন্তু না পাওয়া সব জিনিসগুলো। এবার 'জরুরী প্রয়োজনের' জায়গায় রাখুন ন্যূনতম খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার অধিকার। আর 'খেলার' জায়গায় রাখুন লড়াই। আপনারই চেনা কারও সাথে অথবা অচেনা কিন্তু আপনারই মত প্রয়োজনের তাগিদে উঠে আসা কোনো মানুষের সাথে আপনার সংগ্রাম। চেনা লাগছে? ঠিকই ধরেছেন, খেলার নাম 'জীবন' ওরফে বেঁচে থাকার লড়াই। যেখানে রোজকার চাহিদাগুলো পূরণ করতে প্রতিটি মানুষকে নামতে হয় যুদ্ধে, অন্য মানুষদের হারিয়ে অস্তিত্বের সংগ্রামে থেকে যাবার আশায়। লেখক তাঁর গল্পে এই টিকে থাকার লড়াইকে আবহ দিয়েছেন আজ থেকে আরো সোয়া তিনশ বছর পরের। যেখানে বৈষম্য আর উঠোন, ব্যালকনিতে বিভক্ত নয়, একটা গোটা শহর ভাগ হয়ে গেছে 'ওল্ডসিটি' আর 'নিউ সিটিতে'। নিউ সিটির প্রযুক্তি, বৈভবের জীবনযাত্রা যেখানে স্বর্গের চেয়ে কিছুমাত্র কম নয়, সেখানে ওল্ড সিটিতে বাড়িঘর...

★★★ নির্বাণ ★★★

একটা সময় বড় হবার জন্যে কী আকুলিবিকুলি! শীতের সন্ধ্যেবেলা হাফপ্যান্টে ভর্তি চোরকাঁটা আর হাঁটুর নীচে সাদা সাদা খড়ি নিয়ে বাড়ি ফিরলে মা বলে, ‘ছেলেটা দিন দিন বাবার মত হচ্ছে! খাওয়া নেই দাওয়া নেই, সারাক্ষন খেলে বেড়ানো!’ মা’রা সারাক্ষন বকে কেন কে জানে! কখনো আমায়, কখনো বাবাকে। তারপর রাত বাড়ে, দেওঘর থেকে মধুপুর যাবার এক্সপ্রেস ট্রেনের সাথে দেখা হয়ে যায় মধুপুর থেকে দেওঘরগামী প্যাসেঞ্জার ট্রেনের। তারা ইঞ্জিনের কালো ধোঁয়ায় উড়িয়ে দেয়, নিজেদের মধ্যে জমা গল্প। পড়ার টেবলে নেমে আসে একরত্তি মাথা আর ঘুম ঘুম ধোঁয়া। সেইসময় মাথায় এসে পড়ে একটা মুঠো করা হাতের আঙুলের শক্ত গাঁট অথবা গ্রাম্ভারী স্বরে, ‘পড়া ফেলে ঘুম হচ্ছে নাকি? এক্ষুনি ট্রেন আর সিগন্যাল পোস্টের অঙ্কটা করে আনো, পাঁচবার।’ দাঁতে দাঁত চেপে ধরে, ‘আর যাই হোক, বাবার মত হবই না কোনোদিন! মা ঢের ঢের ভাল।’ মাধ্যমিকের ইংরেজিতে লেটার না পেলে, দীঘির জলে হাবুডুবু স্নান সেরে উঠে আসার পর যেমনি, তেমনি কানে লাগে, ‘পাড়ায় বাপের মুখ দেখানো যায় না অকালকুষ্মান্ড ছেলের জন্য!’ চাকরির ইন্টারভিউ বা স্টার্ট আপ শুরুর ফান্ডিং জোগাড়ের লড়াই অথবা রঞ্জির একটা ম্যাচে...

October --- Film review

★★★Every film is not for all. Film reviews are for fewer even.★★★ ©bosesaptarshi Midway through this movie there is a scene where the girl, just out of coma and still not much conscious, moves her eyeballs towards the boy in a response to the question, if she knows him. The boy leaves the room to stand by a large window, satisfied and now committed to his cause more than ever. The movie 'October' is not a full circle story at all. In fact it is a reminder of the fact that life isn't either. Perhaps life is indeed a box of chocolates of different shapes, colours and tastes. No one really knows which would be what. But for our boy, the protagonist in this film, Dan, as he is fondly called by literally everyone, life seems to be a box of bitter chocolates only. He constantly stumbles upon his work, friendship and what not. He seems to be knowing his job but still manages to do something utterly ridiculous. He looks like a decent chap yet behaves rudely to people who ...

বৃষ্টি আর বই

- মেজ'দা ! - ফোনে হ্যাজাবার সময় নেই, কুইক। - কেন কী হল, এই দুর্যোগের সকালে কি ঘোড়ায় চেপে সংযুক্তা-উদ্ধারে বেরচ্ছ? - চারটে গাঁট্টা পাওনা হল তোর। উইকেন্ডে এসে নিয়ে যাস। - উইকেন্ড অভি দূর হ্যায়, আমি আজই আসছি। অবশ্যি তুমি তো আপিস যাচ্ছ... - কেন, আজ কেন? - কিছুই না, সকালে ঘুম ভেঙেই পিসির কল। বললে, ভুনা খিচুড়ি বানাবে সঙ্গে নাকি তুমি কাল থিয়েটার দেখে ফেরার পথে যে তোপসেগুলো এনেছ, তার ফ্রাই। আর তোমারা যেহেতু আপিস চললে, এগুলোর গতি করতে, আমাকেই চাই! - বটে! - ইয়েস মেজদা। তোমার বইয়ের আলমারির সেকেন্ড রো টা খুলে রেখে যেও প্লিজ! '১৪১৬র দেশ' টা পেজমার্ক করা আছে। - হতচ্ছাড়া, আজকেই আপিসে সেলস চার্ট প্রেজেন্টেশন থাকতে হল! - কী আর করবে বল মেজ'দা, আপিস বড় ঘোরালো জিনিস, টিপটিপ বৃষ্টির সকালেও ছাড়েনা। বাবাও তাই বলছিল। - মামার কথা বাদদে, জামাইষষ্ঠীর ছুটি কাটিয়েছে সবে! কিন্তু তোর কলেজ নেই? - আহা, কলেজের ব্যাপারটা কিরম তুমি তো জানোই। সেই যেবার ফিফথ সেমিস্টারে তোমার ইউনিট টেস্ট চলছিল, এদিকে আমার মাধ্যমিক নিয়ে টেনশন। তুমি ভরদুপুরে ন্যাশনাল লাইব্রেরি নিয়ে গেলে না? তারপর বিকেলে 'আ...

★★★'হরমোন'★★★

অধুনা নিউটাউনের যে আবাসনে আমার বাস, তাহার কাছাকাছি অপর কয়টি আবাসন ব্যতীত, অন্য লোকালয় আমার দৃষ্টিগোচর হয় নাই। আশেপাশে নির্মীয়মান বহুতল রহিয়াছে প্রভূত। সেইসব বহুতলের দ্বার অথবা গবাক্ষ নাই, কেবল উঁচু মিনারের ন্যায় উপরে উঠিয়া গিয়াছে। সরকার কর্তৃক মেহগনিসদৃশ পিচ রাস্তা তৈয়ার করা হইয়াছে, অপেক্ষাকৃত জনবহুল দুই-চারিটি বিন্দু যুক্ত করিবার অভিপ্রায়ে কিছু সংযোগকারী রাস্তাও বিদ্যমান। তেমনি একটি রাস্তা আমার বাসস্থানের সম্মুখ হইতে খানিক দূরে অবস্থিত পেট্রোল পাম্পের নিকটে গিয়া উঠিয়াছে। পথমধ্যে দুইটি অসম্পূর্ণ ফ্ল্যাটবাড়ি এবং কাঁটাগাছের ঝোপ ব্যতীত কিছু দেখা যায় না। এই রাস্তায় আলোকবর্তিকা অপ্রতুল। আমি আপিস হইতে ফিরিতেছিলাম। অকস্মাৎ বাড়ির সামনে আসিয়া খেয়াল করিলাম আমার দ্বিচক্রযানটি বার্তা দিবার প্রয়াস করিতেছে যে, তাহার জ্বালানী আবশ্যক। একেই ঘোর বর্ষণ, তদুপরি সময় প্রায় রাত্রি নয় ঘটিকা, তাই প্রথমে ইতস্তত বোধ করিতেছিলাম। কিন্তু ভাবিলাম, কল্য প্রভাতে সাপ্তাহিক ফুটবল অনুশীলনে যাইবার পূর্বে যখন জ্বালানী লইতেই হইবে তখন... অতঃপর বাইক বিপরীতমুখে আনিয়া উল্লিখিত রাস্তায় অগ্রসর হইলাম। সামান্য পরেই একখানি ব...

নস্করবাবুর ইএমআই

- নমস্কার নস্করবাবু। - হুঁ। - আরে ও নস্করবাবু, শুনছেন। - আচ্ছা লোক তো আপনি! যখন তখন এসে বিরক্ত করেন। - হেঁ হেঁ, বোঝেনই তো ডিউটি বলে কথা। - বলুন কী চাই। - ওই যে, ইএমআই। - সে তো গত হপ্তায় কমপ্লিট। - তাই হতে পারত, তবে দিনদশেক আগে লাঞ্চটাইমে একটা এক্সট্রা ডেবিট করে ফেলেছেন কিনা। - এক্সট্রা ডেবিট? মানে! ঠিক বুঝলাম না। - দোলের আগেরদিন, ইরফানসাহেবের টেবলে গিয়ে, ‘অহো, কী খুশবু আসছে ভায়া’, বলে হামলে পড়েননি বলছেন? - অ। তা আপনিই বলুন, রুটি-আলুভাজামার্কা আপিসে কেউ টিফিনবাক্স ভর্তি ‘হালীম’ নিয়ে আসে? - উনি আনলেন আর আপনি তাই বলে সুরুৎ করে আদ্ধেকটা সাবড়ে দিলেন! - আহা দেবভোগ্য জিনিস, কালেভদ্রে জোটে। - সে তো বটেই, তাতে করে এই আকালের বাজারে আপনার লোন গেল বেড়ে। - ক্ কিন্তু গেল সোমবার সরকারের একধর্মে তোষননীতি আরেকধর্মে দমননীতি নিয়ে ঝাড়া আধঘন্টার লেকচারটা দিলুম যে হরুর দোকানে! শুনে হবু কাউন্সিলর দত্তবাড়ির ছোটছেলেটা অব্দি বললে, ‘কাকা তোমার কথা শুনে মনে হচ্ছে আরেকটা সিপাহী বিদ্রোহ লাগল বলে!’, তার বেলা? - তাতে খানিক পেব্যাক হয়েছে ঠিকই, তবে এ তো আর বাড়ি গাড়ি নয় মশাই, উল্টে...

তারকার জন্ম

"সবাই যদি হীরক চ্যাটার্জি হতে পারত, তা'লে আর কথা ছিল না!", বলে রনির খাতার শেষ পাতাটায় লাল জেল পেন দিয়ে মস্ত একটা ঢ্যারা কেটে ফেরত দিয়েছিলেন, নৃসিংহ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ইংরেজী শিক্ষক জয়ন্ত রায়। সে আজ প্রায় পাঁচবছর আগের কথা। হীরক চ্যাটার্জির তখন নামডাক ছড়িয়েছে গোটা সদর শহরেই, মাধ্যমিকে সে স্কুলের টপার তো হয়েইছে, সঙ্গে ইংরেজীতে উননব্বই পেয়ে সে জেলায় রেকর্ড করেছে একটা। রনিদের মত নীচু ক্লাসের ছেলেরা হীরককে প্রায় হিরো দেখত। একদিন তাদের ক্লাস সেভনের সাথে ইলেভনের ক্রিকেট ম্যাচের পর, মাঠের ধারে হীরকের খাতাটা পড়ে থাকতে দেখেছিল রনি। লোভটা সামলাতে পারেনি সে। ফেরত দেবার আগে, ময়নাপুর টাউন লাইব্রেরির রিডিং রুমের কোণের টেবিলে বসে খাতাটা আদ্যোপান্ত পড়ে ফেলেছিল সে। খাতাটা ইংরেজীরই, কিন্তু তাতে না আছে কোনো গ্রামার এক্সারসাইজ না কোনো কমপ্রিহেনশন। থাকার মধ্যে আছে গোটা গোটা অক্ষরে, শ'য়ে শ'য়ে ইংরেজী কোটেশন। দিনদুয়েক লেগেছিল ব্যাপারটা বুঝতে। তার পরদিন জয়ন্তস্যার ক্লাসে প্যারাগ্রাফ লিখতে দিতেই, রনি ডাবল কোট দিয়ে শুরু করেছিল, "আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ..."। বানান ভুল...

রেহেম

করাচি থেকে 'জিয়ারত' যাবার দুটো পথ আছে। একটা হায়দেরাবাদ হয়ে শিকারপুরের ওপর দিয়ে। সেটায় যোগাযোগের সুবিধে বেশি, তাছাড়া রাস্তাও ভালো। আরেকটা হল খুজ্দার, মাসতুং পেরিয়ে। রাস্তা এখানেও খুব খারাপ নয়, কিন্তু পুরোটাই পাহাড় কেটে বানানো আর আবহাওয়া বেশ খানিকটা শুকনো। গনি অবশ্যি সেটাই বেছে নিয়েছিল। প্রথম কারন, বাখ্তাজা শীত ভালোবাসে, আর ডিসেম্বরের করাচিতে এখনো এমন ঠান্ডা পড়েনি যে আরবসাগর থেকে বয়ে আসা লোনা বাতাসকে পুরোপুরি উপেক্ষা করা যায়। দ্বিতীয় কারনটা হচ্ছে এই রাস্তায় বসতি কম, ফলে চেনা লোকের সংখ্যা আরো কম। এই রাস্তায় এমন কোনো বড় শহর নেই যেখানে গনি অথবা বাখ্তাজা আগে কোনদিন এসেছে। তবুও 'কোয়েটা' পৌঁছানোর আগে পর্যন্ত মোবাইলটা অফ করে রেখেছিল গনি। বাসরাস্তার দুদিকে আদিগন্ত লালচে মাটি আর কাঁটাগাছ দেখতে দেখতে বাখ্তাজা বলেছিল তাকে, 'ধরো যদি আমরা পথে কোথাও নেমে যাই? এইখানেই?' - 'এখানে কেন? জিয়ারত যাবনা?', ভারী অবাক হয়েছিল গনি। - না, গেলেই বা কী! এখানে একটা ছোট্ট বাড়ি বানিয়ে থাকতে পারিনা? - এখানে? কী করব আমি? একটা শহর নেই এখানে! - শহর লাগবে না, ছোট্ট গ্রাম হলেও চ...