"সবাই যদি হীরক চ্যাটার্জি হতে পারত, তা'লে আর কথা ছিল না!", বলে রনির খাতার শেষ পাতাটায় লাল জেল পেন দিয়ে মস্ত একটা ঢ্যারা কেটে ফেরত দিয়েছিলেন, নৃসিংহ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ইংরেজী শিক্ষক জয়ন্ত রায়। সে আজ প্রায় পাঁচবছর আগের কথা।
হীরক চ্যাটার্জির তখন নামডাক ছড়িয়েছে গোটা সদর শহরেই, মাধ্যমিকে সে স্কুলের টপার তো হয়েইছে, সঙ্গে ইংরেজীতে উননব্বই পেয়ে সে জেলায় রেকর্ড করেছে একটা। রনিদের মত নীচু ক্লাসের ছেলেরা হীরককে প্রায় হিরো দেখত। একদিন তাদের ক্লাস সেভনের সাথে ইলেভনের ক্রিকেট ম্যাচের পর, মাঠের ধারে হীরকের খাতাটা পড়ে থাকতে দেখেছিল রনি। লোভটা সামলাতে পারেনি সে। ফেরত দেবার আগে, ময়নাপুর টাউন লাইব্রেরির রিডিং রুমের কোণের টেবিলে বসে খাতাটা আদ্যোপান্ত পড়ে ফেলেছিল সে। খাতাটা ইংরেজীরই, কিন্তু তাতে না আছে কোনো গ্রামার এক্সারসাইজ না কোনো কমপ্রিহেনশন। থাকার মধ্যে আছে গোটা গোটা অক্ষরে, শ'য়ে শ'য়ে ইংরেজী কোটেশন।
দিনদুয়েক লেগেছিল ব্যাপারটা বুঝতে। তার পরদিন জয়ন্তস্যার ক্লাসে প্যারাগ্রাফ লিখতে দিতেই, রনি ডাবল কোট দিয়ে শুরু করেছিল, "আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ..."। বানান ভুল, প্রিপজিশন ঠিক নেই ইত্যাদি কয়েকটা ভারী কথা বলে, ডান কানটা তিনবার ক্লকওয়াইজ ঘুরিয়ে, রনিকে ওপরের কথাগুলো বলেছিলেন জয়ন্তবাবু। একটু পরে তার বাঁ কানটাও নিজে থেকেই লাল হয়ে গেছিল কারন, স্যার তমালের খাতায় "ভি ভি গুড" লিখে ফেরত দিয়েছিলেন। তমাল ইংরেজীতে হায়েস্ট পায়। সে ছোটবেলায় ইংলিশ মিডিয়ামেই পড়েছে আর রনি ইংরেজী অক্ষরমালা শিখেছিল ক্লাস ফোরে!
সন্ধেবেলা কোণের টেবিলে মুখ গুঁজে থাকা অবস্থায় রনিকে আবিষ্কার করেছিলেন প্রৌঢ় লাইব্রেরীয়ান ফাল্গুনী সেন। তারপর তাকে নিজের কেবিনে নিয়ে গেছিলেন তিনি। সব শুনে, তাকে টেবিলের কম্পিউটারটা অন করে দিয়ে শেখাতে শুরু করেছিলেন ইন্টারনেটের ব্যবহার।

দু'বছর আগে মাধ্যমিকে একটা অভিনব ব্যাপার ঘটে নৃসিংহ স্মৃতি বিদ্যালয়ে। সেবার তাদের দুজন ছাত্র ইংরাজীতে নব্বইয়ের কোঠা পেরোয়। তমাল পেয়েছিল নব্বই আর রনি একানব্বই। টোটাল মার্কসে তমাল তাকে বীট করেছিল অবশ্য, এক নম্বরেই। স্কুলে এখন সবাই জানে তমাল আর রনির অদৃশ্য কম্পিটিশনের কথা যদিও তারা নিজেরা যথেষ্ট স্বাভাবিক একে অন্যের সাথে। গোটা স্কুল মুখিয়ে থাকে তাদের ফলাফল দেখতে, সে বোর্ড এক্সাম হোক কি স্কুলের টার্মিনাল। মাধ্যমিক থেকে ইলেভনের ফাইনাল অব্দি টোটাল নাম্বারে দুজন উনিশ বিশ যদিবা হয়েছে, ইংলিশে রনি তমালকে টপকাতে দেয়নি। তবে পরের দু'টো টার্মিনালে তমাল রনির থেকে বেশি মার্কস পেয়ে গেছে। এমনকী বোর্ড এক্সামের আগে টেস্টে তমাল পায় অষ্টাশি আর রনি ঝাড়া দশ নম্বর কম।
আজ বিকেলে রনির বিশ্বস্ত বন্ধু শান্তনু পর্যন্ত হাসতে হাসতে শুনিয়ে দিল, "তমাল জয়েন্টের কোচিং নেয়, মেডিক্যালে চলে যাবে। আর তুই পড়বি কলকাতার কলেজে পাতি অনার্স, তোর ইংলিশে নাম্বার তুলে হবেটা কী?"
সত্যিই তো কী হবে তার? নৃসিংহ স্মৃতি বিদ্যালয় তার নাম মনে রাখবে ভালো ছাত্র হিসেবে, এই কি যথেষ্ট নয়? দুনিয়াকে সে কিভাবে বোঝাবে, তমালের সাথে তার নম্বরের সম্পর্ক নেই, সে শুধু চায় নিজেকে ছাপিয়ে যেতে। ছাপোষা ঘরের ছেলে হয়ে, কেবল লাইনে ইংলিশ চ্যানেল না আসা একটা বাড়িতে জন্মে, প্রাইমারীর শেষ ধাপে এবিসিডি শিখেও সে ইংরাজি বলতে চায়, লিখতে চায় সবার চেয়ে ভালো।
ফাল্গুদাদু প্রতিদিন সন্ধেয় লাইব্রেরি বন্ধ করে তাকে বই পড়াতেন, ইংরাজি ফিকশন, বায়োগ্রাফি। শোনা অভ্যেস করতে ইন্টারনেটে ভিডিও চালিয়ে দিতেন ফুটবল ম্যাচের, যেখানে অবিরাম কমেন্ট্রি চলত ব্রিটিশ ইংলিশে। সেখানে সবচেয়ে বেশি যে ভিডিওগুলো দেখতে ভালোবাসত রনি সেটা একটা বিশেষ প্লেয়ারের। সার্চ করে কয়েকটা বইও পড়ে ফেলেছিল রনি, লোকটার জীবন নিয়ে। প্লেয়ারটা প্রতিভাবান হতেই পারে আবার না হওয়াও বিচিত্র নয়। তবে হ্যাঁ খাটতে পারে লোকটা। অমানুষিক পরিশ্রম করে মাঠে আর ট্রেনিংয়ে, পড়েছিল রনি। শান্তনু মুখে না বললেও, আজ বুঝিয়ে দিয়েছে সবাই এটাই ভাবে, তমাল বেস্ট স্টুডেন্ট হিসেবেই স্কুল থেকে বিদায় নেবে। তা ভাবুক, রনির কিচ্ছু এসে যায় না। ওই লোকটা পারলে সে পারবে না অধ্যবসায় আর শাসন দিয়ে নিজেকে আরেকটু উঁচুতে তুলে ধরতে? বেস্ট হয়ে দেখিয়ে দেবে না রনি, নিঃশেষ হবার আগে তাকে শেষ হয়ে গেছে ভেবে নেওয়া কতবড় ভুল! তাকে পারতেই হবে! আর সেইজন্যেই মধ্যরাতে পড়া শেষ করে ঘুমিয়ে পড়ার আগে, রনি প্রতিদিন তিনটে অক্ষর এঁকে নেয় নিজের বুকের ওপর, CR7...
#সপ্তর্ষি_বোস
০৫.০২.২০১৮
ছবি : গুগল ইমেজেস
Comments
Post a Comment