- তুমার কনও গ্য়িয়ান যে কবে হবেক কে জানে!
- ক্যানে? কী হইছে?
- মাঝরাত পেরায়ে গ্যাছে সে খেয়াল আছে তুমার, নাকি কলকেতা যেয়ে সিটাও ভুলছ?
- শুনঅ তো আগে। একটা ভাল খবর আছে বলে ন ফোন করলম।
- কী খবর?
- আমি ফাস্ট হয়েছি!
- মানে?
- মানে এই এত্তগুলান লোকের মাঝে আমি ইখানে পত্থম হইছি।
- সত্যি?
- বাবা ভৈরবের দিব্যি।
- ...
- কি হ্যল? কথা বইলবে ত।
- কি বইলব!
- যা হোক কিছু।
- ফাস্ট হলে যে, উয়ারা কিছু দিবে তুমাকে?
- বাবু বইলেছে একটা সনালি মেডেল দিবে। হাঁই বড়, দু ফিট তো হবেকই!
- অ।
- তুই খুশি লোস?
- হ খুশি। তবে তুমার ব্যাটার লেগে দুটা জুতা লাগবেক, জাড়মাস আসছে।
- তুমি কিছু চিন্তা করনি, অষ্টমীপূজার দিনে আবার হবেক বইলেছে, উদিন জিতে দু'শ টাকা চেয়ে লিব আমি। ব্যাটার জুতা লিয়েই আসব কলকেতা থেইক্যে।
- তুমি সাবধানে থাকঅ।
- ঠিকাছে, বাবুরা ডাক দিয়্য়েছে, ভোর তক ঢাক বাজাব, তুমি ঘুমায়ে পড় ইবার।

Comments
Post a Comment