কলেজ ঢুকেছি সবে ক'দিন হল। ক্লাসের ফাঁকে, রিসেসে প্রচুর দাদা দিদির ভিড় হচ্ছে আমাদের ক্লাসরুমের সামনেটায়। কোন এক অজানা কারণে প্রথমদিন থেকেই আমি সেই জটলায় ডাক পাচ্ছি বেশ। এরই মধ্যে বারদশেক প্রপোজ করতে হয়েছে সিনিয়র দিদিদের। ইনোভেটিভ বাংলা খিস্তি তৈরী করে দিতে হয়েছে গোটা পাঁচেক। ট্রেনের ইঞ্জিন হয়ে ক্লাসরুম টহল দেওয়া, তাও হয়ে গেছে। তাই আমি বেশ চেনামুখ। ফলে এখন ডাক এলেও আর ঘাবড়ে যাইনা। সত্যি বলতে এখন আর ঘোড়া বা হাঁসের ডাক ডেকে কাউকে নাবালকসুলভ আনন্দদান করতে হচ্ছেনা। সাধারনত এই সময় মানুষ নিজের সদ্যপূর্ব অতীত ভুলে গিয়ে শক্তিশালীর পক্ষ নিয়ে থাকে, এক্ষেত্রেও তাই হল। কদিন আগে আমি যখন 'ইয়া আলি রেহেম আলি' গানের সাথে কত্থক নাচছিলাম, থার্ড বেঞ্চের গোলগাল ছেলেটা টিফিন বাক্সর আড়ালে ভুস্ভুসিয়ে হেসেছিল, এ আমি স্পষ্ট দেখেছি। তাই আজ তাকে যখন বলা হল, 'কোই মিল গয়া'র জাদু হয়ে সবকটা ডেস্কের সামনে গিয়ে, "ধূঊউউপ ধূঊউউপ" বলে কেরিকেচার করতে হবে, আমি মনে মনে আটখানা। তা সেই আহ্লাদী দন্তবিকাশ বেশ কৌতুকময় হয়ে থাকবে নিশ্চই, না হলে আর পঞ্চাশফিট লম্বা করিডরের উল্টোদিক থেকে আমার ডাক পড়বে কেন? পাশে থাকা এক দাদা ইশারায় বুঝিয়ে দিলে কোথায় রিপোর্ট করতে হবে!
এদিকটা ফাঁকাই। ব্যালকনিতে হেলান দেওয়া জিন্স কুর্তির দিকে এগোলাম। কলেজজীবনে দীর্ঘাঙ্গী এবং চশমাপরিহিতা সিনিয়রদের প্রতি আমার চোরাটান সেইদিন থেকেই শুরু হল সম্ভবত। অত্যন্ত গম্ভীরভাবে প্রথম প্রশ্ন এল, "হাসছিলিস কেন?"
- মানে, ঠিক হাসছিলাম না ..
- একটা হেলদি ছেলে অঙ্গভঙ্গি করছে বলে তুই হাসবি? ছেলেটা কি ইচ্ছে করে করছে?
আমাকে কথা শেষ না করতে দিয়ে বলে উঠল হলুদ কুর্তি। 'হেলদি'! ব্যাপারটা এইরকম বৈষম্যমূলক অ্যাঙ্গেল থেকে ভাবিনি বটে! কি করা? একটা গপ্পো ফাঁদতে হবে যা হোক।
- আসলে হৃত্বিক রোশনকে ভাবলেই হাসি পায় আমার।
- আচ্ছা? তুমি কওনসা জর্জ ক্লুনি চাঁদু।
অধোবোদন হয়ে রইলাম। একে আমি সাড়ে পাঁচ, তার ওপর গাত্রবর্ন দেখে দেখে কলকাতা ময়দানে আফ্রিকান কোটায় ফুটবল খেলতে ডাক পাবার সম্ভাবনা আছে। সরাসরি উপেক্ষা করা তো অসম্ভব, সিনিয়র কথা বলছে। তাই বলে ঘাড় নিচু করে আর কতক্ষন থাকা যায়। আস্তে কথা বললাম এবার।
- আর হাসবনা, তাহলে..
গলায় একটু অনিশ্চয় ফুটে উঠল কি? তবে সেটা ইচ্ছাকৃত। তিনি বললেন অতঃপর।
- ঠিকাছে ঠিকাছে। আর নাটক করতে হবে না। টিফিন খেয়েছিস?
- না, নেই।
- সে কি রে! দু'টো বাজে। চ, ক্যান্টিনে। সকালে কি খেয়ে এসেছিস?
বলে কি। ক্যান্টিন? সেখানে তো ফার্স্ট ইয়ারের ঢোকাই মানা। কপালে আজ পেঁয়াজী না কবিরাজি সেটাই বুঝতে পারছি না।
- সকালে রুটি আলুভাজা, মেসে ভাত রান্না হতে দেরি হয়।
- মেসে থাকিস? কোথায়, ... যাদবপুরে? বেশ।

ক্যান্টিনের দরজা ঠেলে ঢুকে পড়েছি ততক্ষণে। ইউনিফর্মে থাকার দরুন আমি যে ফ্রেশার্স সেটা গায়েই লেখা আছে। ঢুকতেই একটা লিকলিকে ঢ্যাঙ্গা এগিয়ে এলো, "এখানে কি করছিস বে? চল বাইরে চল।" হলুদ কুর্তি কাউন্টারে ছিল, উল্টো দিকে ফিরে প্রায় মধুকণ্ঠে ডাকল, "এদিকে আয়। ওই টেবিলটায় বস। বিশ্ব, ও আমার সাথে লাঞ্চ করবে। ওকে?" আমি আর সময় নষ্ট করলাম না, এগোলাম। আড়চোখে দেখলাম, ঢ্যাঙ্গা বিশ্ব করুণচোখে টেবিলটার দিকে তাকিয়ে।
একফালি টেবিল, দুটো হাতলবিহীন ফাইবারের চেয়ার। হলুদ কুর্তি আগেই এসে গেছে, ব্যাগ থেকে ব্যান্ড বের করে চুলটা আটকাচ্ছে দেখলাম। তাকাতে সাহস হল না।
- কিরে বস্। চাউমিন দিয়ে যাবে একটু পরে। খেয়ে দেখ। পিন্টুদা এগ চাউমিনটা জাস্ট বীভৎস বানায়!
বীভৎস কেন শুধু, হরিবল বানালেও খেতে পারি, ছোটবেলায় হোস্টেলে ছিলাম কি এমনিএমনি!
- বাড়ি কোথায়.. মিডনাপুর?
সেরেছে, এই অ্যাকসেন্ট নিয়ে মেদিনীপুর পৌঁছে গেলে চাপ আছে।
- না গো, বাঁকুড়া। ট্রেনে যেতে হয়।
- হুম, নামটা শুনেছি মনে হয়। শেয়ালদা দিয়ে?
- হাওড়া। ডিরেক্ট এক্সপ্রেস নেই তো বেশি।
- মাই গড! হাওড়া যেতেই তো একঘন্টা লাগে।
বোঝো কান্ড। এটা বোধয় ট্যাক্সিতে লাগে। আমি তো সুলেখা মোড় থেকে পাঁচনম্বর ধরলে দেড় ঘন্টার কম কোনদিন লাগেনি। তবে সেটা লাইট, বাড়ি যাওয়ার জার্নিটা কোন ব্যাপারই না।
চাউমিনদুটো দিয়ে গেল। ধোঁয়া উঠছে প্লেট থেকে। আমি কাঁটাচামচটা ডুবিয়ে বললাম, "অবশ্য বিকেলের এক্সপ্রেসটা দারুন টানে। চার ঘন্টায় পৌঁছে যায়।"
ঘন্টার হিসেবটা শুনে হলুদ কুর্তির চামচ থেকে নুডলস পরে গেল কয়েকটা। ওর মুখে একটা বড়সড় কাঁচালঙ্কার টুকরো চলে গেছে। আমি দেখেছি, কিছু বলিনি। খুব ঝাল লাগল নাকি! মুখের চাউমিন লঙ্কাসমেত গলায় চালান করে ফেলেছে দেখছি। একটু ধাতস্থ হয়ে, মায়া মায়া মুখে আমার দিকে তাকাল। তাকিয়ে বলল, "তুই তো বেশ ভাল বাংলা বলিস। বোঝাই যায়না !"

#সপ্তর্ষি_বোস
০৬.০৬.২০১৭
০৬.০৬.২০১৭
Comments
Post a Comment